ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

সড়কে পড়েছিল লাগেজ ভর্তি ৩২ বোতল পেট্রোল বোমা

উদ্ধার হওয়া লাগেজ ভর্তি পেট্রোল বোমা। ছবি : কালবেলা
উদ্ধার হওয়া লাগেজ ভর্তি পেট্রোল বোমা। ছবি : কালবেলা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়কের পাশে পড়ে থাকা লাগেজ ভর্তি ৩২ বোতল পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ২টায় উপজেলার মনসুরাবাদ এলাকার একটি রাস্তায় পুরোনো লাগেজে পরিত্যক্ত অবস্থায় এসব বোমা পাওয়া যায়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা থানা পুলিশ ঢাকা-ভাঙ্গা-খুলনা মহাসড়ক সংলগ্ন মনসুরাবাদ গ্রামের জাহাঙ্গীর মোল্লার ভ্যান গ্যারেজের পাশে আঞ্চলিক রাস্তার ওপর একটি পুরোনো লাগেজ ভর্তি ৩২ বোতল পেট্রোল বোমা উদ্ধার করে।

এ ঘটনায় ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন কালবেলাকে জানান, পরিত্যক্ত অবস্থায় ৩২ বোতল পেট্রোল বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। সম্ভবত দুষ্কৃতকারীরা নাশকতা সৃষ্টির লক্ষ্যে এই বোমা বহন করছিল। পুলিশের তৎপরতায় তা ব্যর্থ হয়। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

১০

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

১১

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১২

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১৩

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১৪

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৫

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৬

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৭

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

১৮

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

১৯

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

২০
X