বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৫:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালে গভীর রাতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

আগুনে পুড়ে যাওয়া আসবাবপত্র। ছবি : কালবেলা
আগুনে পুড়ে যাওয়া আসবাবপত্র। ছবি : কালবেলা

গভীর রাতে বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়ন বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে কার্যালয়ের কিছু চেয়ারসহ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১২টার পর গুঠিয়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

তবে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা বা অভিযোগ হয়নি বলে জানিয়েছেন উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম।

গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন হাওলাদার কালবেলাকে জানান, রাত সাড়ে ১২টার পর দুজন অজ্ঞাত ব্যক্তি কার্যালয়ে অঙ্গিসংযোগ করে পালিয়ে যায়। তবে বিদ্যুৎ সংযোগ না থাকায় তাদের শনাক্ত করা সম্ভব হয়নি।

উজিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির বলেন, ধারণা করা হচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে এমন ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে আইনি সহায়তা নেওয়া হবে।

উজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম কালবেলাকে জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন তারা। অগ্নিসংযোগের কারণে বিএনপি কার্যালয়ের ৪টি চেয়ার এবং একটি টেবিল আংশিক পুড়ে গেছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১০

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১১

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

১২

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

১৩

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

১৪

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১৫

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১৬

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১৭

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৮

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৯

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

২০
X