খুলনা ব্যুরো
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

খুলনা সাব-রেজিস্ট্রি অফিসে আগুন

খুলনা সদর সাব-রেজিস্ট্রি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি : কালবেলা
খুলনা সদর সাব-রেজিস্ট্রি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি : কালবেলা

খুলনা সদর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সেরেস্তায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সেরেস্তাখানার ৭টি প্লাস্টিকের চেয়ার পুড়ে গেছে।

বুধবার (১২ নভেম্বর) শেষ রাতের এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশার কয়েল বা সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম।

ঘটনার বর্ণনা দিয়ে সাব-রেজিস্ট্রি অফিসের নিরাপত্তা প্রহরী ওয়াহিদুর রহমান নান্নু বলেন, অগ্নিকাণ্ডে দলিল লেখকদের সেরেস্তায় আগুন লেগে চেয়ার-টেবিল পুড়ে গেছে। দ্রুত ফায়ার সার্ভিস এসে আগুন না নেভালে বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল।

এ বিষয়ে খুলনা সদর থানার তদন্ত বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেন, এটি নাশকতা নাকি দুর্ঘটনা তদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছে না। এ ঘটনায় রাতেই আলামত সংগ্রহ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১০

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১১

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১২

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৩

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৪

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৫

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৬

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৮

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৯

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

২০
X