কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

বিচারকের ছেলে হত্যার ঘটনায় জামায়াত সেক্রেটারির শোক ও নিন্দা

বিচারকের ছেলে হত্যার ঘটনায় জামায়াত সেক্রেটারির শোক ও নিন্দা
ছবি : সংগৃহীত

রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় সন্ত্রাসী হামলার ঘটনায় তার ছেলে তাওসিফ রহমান সুমন নিহত ও স্ত্রী তাসমিন নাহার গুরুতর আহত হয়েছেন। এই নৃশংস ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গভীর শোক, উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন। পাশাপাশি বিচারকদেরও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান তিনি।

শনিবার (১৫ নভেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, ‘এ ধরনের বর্বর হত্যাকাণ্ড কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। একটি নিরপরাধ শিশুকে হত্যা ও একজন মায়ের ওপর সন্ত্রাসী হামলা মানবতাবিরোধী অপরাধের শামিল। আমরা এই জঘন্য হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই।’

তিনি বলেন, ‘নিহত তাওসিফের শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দোয়া করছি মহান রব তাদের ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন। আহত তাসমিন নাহারের দ্রুত সুস্থতা কামনা করছি।’

জামায়াত সেক্রেটারি বলেন, ‘ঘটনার মূল রহস্য উদ্ঘাটন, প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে আইনের মাধ্যমে দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে। এই ঘটনায় যেন কোনোভাবেই গাফিলতি বা ধামাচাপা না থাকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এ দাবি জানাচ্ছি। পাশাপাশি বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X