কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৫ এএম
অনলাইন সংস্করণ

শিক্ষা অধিকার চত্বরে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

ঢাবি ছাত্রদলের নেতাকর্মীরা শিক্ষা অধিকার চত্বরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। ছবি : সংগৃহীত
ঢাবি ছাত্রদলের নেতাকর্মীরা শিক্ষা অধিকার চত্বরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। ছবি : সংগৃহীত

রাজধানীতে শিক্ষা অধিকার চত্বরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে ঢাবি ছাত্রদলের নেতাকর্মীরা ১৯৬২ সালে পাকিস্তানের শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলনে প্রাণোৎসর্গকারীদের স্মরণে ফুল দিয়ে শিক্ষা অধিকার চত্বরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

উল্লেখ্য যে, তৎকালীন পাকিস্তান সরকারের গণবিরোধী শিক্ষা সঙ্কোচনমূলক শিক্ষানীতির প্রতিবাদে এবং একটি গণমুখী শিক্ষানীতি প্রবর্তনের দাবিতে ১৯৬২ সালের ছাত্রজনতার ব্যাপক গণআন্দোলনের রক্তাক্ত স্মৃতিবিজড়িত দিন ১৭ সেপ্টেম্বর। পাকিস্তানি শাসকদের শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হন ওয়াজিউল্লাহ, গোলাম মোস্তফা, বাবুলসহ অনেকেই। নাম না জানা সেই আত্মত্যাগীদের স্মরণ করতেই এই দিনটিকে পালন করা হয় শিক্ষা দিবস হিসেবে।

শিক্ষা অধিকার চত্বরে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, মাসুদুর রহমান মাসুদ যুগ্ম সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক, নাসির উদ্দিন শাওন, রাজু আহমদ, আব্দুল হান্নান তালুকদার, নাহিদুজ্জামান শিপন, তারেক হাসান মামুন ও আমানউল্লাহ আমান, প্রচার সম্পাদক ইমাম আল নাসের মিশুক, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হোসাইন আহমদ মীর সাদ্দাম, কবি জসিম উদ্দিন হল ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবিদ আল হাসান, বিজয় একাত্তর হল ছাত্রদলের সাধারণ সম্পাদক বিএম কাউসার, সহসভাপতি আলমগীর হোসেন, সহপ্রচার সম্পাদক আহসান হাবিব রায়হান, হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্রদলের দপ্তর সম্পাদক আবুজার গিফারি ইফাদ, মাস্টারদা সূর্যসেন হল ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হাসানসহ অনেকেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X