কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০২:৩৪ এএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ৬১ ক্রিকেট ব্যাট-বল বিতরণ

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে আনন্দঘন এক অনুষ্ঠানে ক্ষুদে ক্রিকেটারদের মধ্যে ৬১টি ব্যাট ও বল বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে ‘ক্রীড়া উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি’ শীর্ষক এ আয়োজনে স্থানীয় শিশু-কিশোরদের অংশগ্রহণ ছিল উৎসবমুখর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ–সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল।

কর্মসূচির সভাপতিত্ব করেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. শেখ তাওহীদুল ইসলাম সৈকত।

সঞ্চালনায় ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ছাত্রদল নেতা ইফতেখার আহমেদ শিহাব ও খন্দকার সিফাত-উল-হক। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে তরুণ প্রজন্মের মধ্যে খেলাধুলা, ইতিবাচক চর্চা ও ভবিষ্যৎ গড়ার অনুপ্রেরণা ছড়িয়ে দিতে এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানের শেষে ক্ষুদে ক্রিকেটারদের হাতে ব্যাট ও বল তুলে দেওয়া হলে পুরো মাঠে ছড়িয়ে পড়ে আনন্দের উল্লাস।

তারেক রহমানের ৬১ তম জন্মদিনকে অনাড়ম্বপূর্ণ রাখতেই এই আয়োজন করেছেন বলে জানান ছাত্রদল সহসভাপতি ডা. আউয়াল।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১০

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১১

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৩

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৪

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

১৫

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

১৬

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

১৭

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

১৮

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

১৯

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

২০
X