কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:০৬ পিএম
অনলাইন সংস্করণ

তরুণ ভোটারদের ভোটদানের আহ্বান আমিনুল হকের

নবীনবরণ অনুষ্ঠানে আমিনুল হক। ছবি : সংগৃহীত
নবীনবরণ অনুষ্ঠানে আমিনুল হক। ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক। সোমবার (০১ ডিসেম্বর) সকালে মিরপুরের পল্লবী সরকারি কলেজের নবীনবরণ ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

বক্তব্যের শুরুতে তিনি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া চান। আমিনুল হক বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সময় পার করছেন। তার সুস্থতার জন্য সবাই দোয়া করবেন।’

বিগত সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, গত ১৭ বছর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দলীয়করণ ও রাজনৈতিক প্রভাব বিস্তার করা হয়েছে। তিনি বলেন, ‘আগামীতে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতিকরণ বা দলীয় হস্তক্ষেপ হতে দেওয়া হবে না।’

শিক্ষার মানোন্নয়নে বিএনপির কর্মপরিকল্পনার কথা উল্লেখ করে তিনি জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গুণগত শিক্ষা নিশ্চিতের উদ্যোগ নেওয়া হচ্ছে এবং তা শিগগিরই সামনে আনা হবে।

নির্বাচন প্রসঙ্গে আমিনুল হক বলেন, ‘আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। গত ১৫ বছরে জনগণের ভোটাধিকার নিশ্চিত হয়নি।’

এ সময় তরুণ ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘গত তিনটি নির্বাচনে আপনারা ভোট দিতে পারেননি। এবার আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করুন।’

কালবেলা/এটিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১০

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

১১

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১২

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

১৩

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

১৪

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

১৫

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

১৬

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

১৭

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

১৮

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

১৯

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

২০
X