কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ১০:১৩ পিএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ১০:২৪ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার জানের সাদকা হিসেবে ছাগল দান বিএনপি নেতা আজাদের

ছাগল দান। ছবি : কালবেলা
ছাগল দান। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় ‘জানের সাদকা’ হিসেবে যশোরের কেশবপুরে বিশেষ মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা শাখার সভাপতি আবুল হোসেন আজাদ।

সোমবার (১ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় ‘জানের সাদকা’ হিসেবে নিজস্ব অর্থায়নে ছাগল দান করেছেন তিনি।

উপজেলার সাগরদাঁড়ি, পাজিয়া, গৌরীঘোনা, সাতবাড়িয়া, হাসানপুর, মঙ্গলকোট, মজিদপুর, বিদ্যানন্দকাটি, ত্রিমোহোনী, সফলাকাটি ও কেশবপুর সদর ইউনিয়ন এবং পৌরসভাসহ বিভিন্ন অঞ্চলের এতিমখানা ও মাদ্রাসায় এসব ছাগল পৌঁছে দেওয়া হয়। এ সময় আবুল হোসেন আজাদ বলেন, ‘বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় আমি ব্যক্তিগতভাবে এই দান সম্পন্ন করেছি। এতিমদের দোয়া দ্রুত কবুল হয়— এ বিশ্বাস থেকেই জানের সাদকা হিসেবে আজকের এই উদ্যোগ গ্রহণ করেছি।’

তিনি আরও বলেন, ‘দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ্ধারের সংগ্রাম চলমান। নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠলে এই আন্দোলন আরও গতিশীল হবে।’

বিতরণ কার্যক্রমে উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন। তারা জানান, অসুস্থ বেগম খালেদা জিয়ার সুস্থতার আশায় এবং এতিম শিশুদের মুখে খাবার তুলে দিতে এ উদ্যোগ সত্যিই ব্যতিক্রমী ও অনুকরণীয়।

স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষের মাঝে এ মানবিক দান কর্মসূচি প্রশংসা কুড়িয়েছে। মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীরা খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং দাতার কল্যাণ কামনা করে দোয়া করেন।

কর্মসূচিতে আবুল হোসেন আজাদের সঙ্গে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, যুগ্ম সম্পাদক আলমগীর সিদ্দিকসহ বিভিন্ন ইউনিয়ন শাখার সভাপতি-সাধারণ সম্পাদকরা ছিলেন।

কালবেলা/নূর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১১

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১২

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৩

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৪

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৫

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৬

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৭

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৮

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৯

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

২০
X