স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৬:২২ পিএম
অনলাইন সংস্করণ

হজের শতকে কিউইদের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের লড়াই

কাভাম হজ। ছবি : সংগৃহীত
কাভাম হজ। ছবি : সংগৃহীত

কাভাম হজের শতকে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে লড়াই চালিয়ে যাচ্ছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে স্বাগতিক নিউজিল্যান্ডের ৮ উইকেটে ৫৭৫ রানের জবাবে তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ৩৮১ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। ৪ উইকেট হাতে নিয়ে ১৯৪ রানে পিছিয়ে ক্যারিবীয়রা।

মাউন্ট মঙ্গানুইয়ে দ্বিতীয় দিন শেষে বিনা উইকেটে ১১০ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। ১০ উইকেট হাতে নিয়ে ৪৬৫ রানে পিছিয়ে ছিল ক্যারিবীয়রা। তৃতীয় দিনের দ্বিতীয় ওভারে ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটি ভাঙেন পেসার জ্যাকব ডাফি। ৪৫ রান নিয়ে খেলতে নেমে সেখানেই থেমে যান ওপেনার জন ক্যাম্পবেল। আগের দিন ৫৫ রান করা ব্র্যান্ডন কিংকে ৬৩ রানে আউট করেন ডাফি। ১৪০ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় ওয়েস্ট ইন্ডিজ।

এরপর মিডল অর্ডারে টানা ৩টি হাফ-সেঞ্চুরির জুটি গড়েন হজ। টেভিন ইমলাচকে নিয়ে ৬৬, অ্যালিক আথানাজের সাথে ৬১ ও জাস্টিন গ্রেভসের সাথে ৮১ রান যোগ করেন হজ। ইমলাচ ২৭, আথানাজে ৪৫ ও গ্রেভস ৪৩ রানে আউট হন। এই তিন হাফ-সেঞ্চুরির জুটিতে ৫ উইকেটে ৩৪৮ রান তুলে ওয়েস্ট ইন্ডিজ।

অধিনায়ক রোস্টন চেজ ২ রানে বিদায়ে নিলে ষষ্ঠ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তখনও ফলো-অন এড়াতে ২৫ রান দরকার ছিল ক্যারিবীয়দের। সপ্তম উইকেটে ৯৬ বল খেলে ৩০ রানের অবিচ্ছিন্ন জুটিতে ফলো-অন এগিয়ে দিন শেষ করেন হজ ও এন্ডারসন ফিলিপ। এই জুটিতেই টেস্টে দ্বিতীয় সেঞ্চুরির দেখা পান হজ। গেল বছর নটিংহামে ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছিলেন তিনি।

শেষ পর্যন্ত ১০৯ রানে অপরাজিত থাকেন হজ। ২৫৪ বল খেলে ১৪টি চার মারেন তিনি। হজের সাথে ৫৫ বলে ১২ রানে অপরাজিত আছেন ফিলিপ।

ডাফি ও স্পিনার আয়াজ প্যাটেল ২টি করে উইকেট নেন। আথানেজকে শিকার করে ক্যারিয়ারের ২২তম টেস্টে এসে দেশের মাটিতে প্রথম উইকেটের দেখা পান প্যাটেল। ইতোমধ্যে বিদেশের মাটিতে ১৮ টেস্ট খেলে ৮৫ উইকেট শিকার করেছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১০

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১১

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১২

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৫

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৬

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৭

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৮

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৯

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

২০
X