কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১০ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর পক্ষে চায়ের দাওয়াত, যা বললেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। ছবি : সংগৃহীত

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিককে চায়ের দাওয়াত দিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি এই দাওয়াত দেন। তবে বিএনপির এই নেতা জানিয়েছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দিলে তিনি এই চায়ের দাওয়াতে অংশ নেবেন।

স্থানীয় টাইম টেলিভিশনে কথা বলতে গিয়ে বিষয়টি জানিয়েছেন ড. সিদ্দিকুর রহমান। তিনি জানান, ‘প্রধানমন্ত্রী নিউইয়র্কে অবস্থান করছেন। উনি আমাকে একটা নির্দেশনা দিলেন, যুক্তরাজ্য বিএনপির সভাপতি মালিক সাহেব এখানে এসেছেন। উনি তাকে স্বাগত জানানোর জন্য এবং তাকে আপ্যায়ন করার নির্দেশনা দিয়েছেন।

উনার নির্দেশ মোতাবেক আমি কিছুক্ষণ আগে তার সঙ্গে দেখা করি। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমি সেই দাওয়াত তাকে পৌঁছে দিয়েছি। আমি বলেছি, আপনাকে আমি চা খাওয়াতে চাই। কারণ, প্রধানমন্ত্রী এখানে এসেছেন। আপনিও (এম এ মালিক) আমাদের অতিথি।

তিনি বলেন, চা খাওয়ার দাওয়াত উনি গ্রহণ করেছেন। কিন্তু উনি একটি আবদারও করেছেন। এম এ মালিক বলেছেন, আমার নেত্রী মুমূর্ষু অবস্থায়। আপনি কি পারেন প্রধানমন্ত্রীর কাছে একটা আবেদন করতে যে, আমার নেত্রীকে (বেগম খালেদা জিয়া) বিদেশে যাওয়ার কোনো ব্যবস্থা উনি করে দিতে পারেন কিনা।

ড. সিদ্দিকুর রহমান বলেন, ‘উনি বলেছেন যদি প্রধানমন্ত্রী রাজি হন তাহলে আমার সঙ্গে এক জায়গায় বসে উনি (এম এ মালিক) চা খাবেন। এটাই উনার সঙ্গে আলাপ হয়েছে। এখানে কোনো নাটকীয়তা নাই।’

ড. সিদ্দিকুর রহমান বলেন, ইতিমধ্যে এই প্রস্তাব আমি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছি। এখন প্রধানমন্ত্রী কী করবেন সেই বিষয়টি তিনি আমাকেও জানাতে পারেন অথবা উনি যার মাধ্যমে আমাকে নির্দেশনা দিয়েছেন তাকেও জানাতে পারেন।

এ বিষয়ে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি আমার কাছে এসেছিলেন। শেখ হাসিনা উনাকে বলেছেন আমার সঙ্গে কথা বলার জন্য। উনি চায়ের দাওয়াত দিয়েছেন। আমরা স্বাগত জানিয়েছি। তবে আমরা বলেছি যে, আমাদের নেত্রী অসুস্থ। উনার সুস্থতার জন্য বিদেশে আসা দরকার। উনি যদি নেত্রীকে বিদেশে পাঠানোর ঘোষণা দেন, তাহলে আমরা উনার সঙ্গে চা খেতে রাজি।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে জ্যাকসন হাইটসে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। একইসঙ্গে আনন্দ মিছিল করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরাও। দুইপক্ষের মধ্যে পাল্টাপাল্টি অবস্থানে সেখানে উত্তেজনা তৈরি হয়।

জানা গেছে, জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে আজ শুক্রবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষেই জ্যাকসন হাইটসে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। যেখানে অংশ নেন এম এ মালিক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১০

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১১

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১২

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৩

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৪

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৫

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৬

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৭

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

১৮

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

১৯

সিআইডি প্রধান হলেন মোশাররফ

২০
X