কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৯ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াতেরও রাজনীতি করার অধিকার আছে : ভিপি নুর

গণঅধিকার পরিষদের (নুর) পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। ছবি : কালবেলা
গণঅধিকার পরিষদের (নুর) পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। ছবি : কালবেলা

গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, কথা পরিষ্কার- এই সরকারকে পদত্যাগ করতে হবে, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিতে হবে। ১৪ বছরের ভোটবঞ্চিত তরুণরা রাস্তায় নেমেছে, বেকারত্বের অভিশাপে জর্জরিত তরুণরা কর্মসংস্থানের দাবিতে রাস্তায় নেমেছে। একদফা দাবি আদায় না করে ঘরে ফিরবে না। ছাত্রলীগ-যুবলীগ-পুলিশলীগ দিয়ে জনতার কণ্ঠ রোধ করা যাবে না।

তিনি বলেন, স্বাধীন দেশে সব নাগরিকের রাজনীতি, সভা-সমাবেশ, সংগঠন করার অধিকার আছে। জামায়াতে ইসলামীরও রাজনীতি করার অধিকার আছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে একদফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর উত্তর বাড্ডা ওভারব্রিজের সামনে গণঅধিকার পরিষদের (নুর) পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নুর।

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি, ভোটের অধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠায় রাস্তায় নেমেছি। আমরা ভোট দিয়ে পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চাই, জনগণের ভোটের সরকার চাই। এটা বেআইনি কিংবা অন্যায় নয়। আমাদের দুঃখ ও দুর্ভাগ্য, এই কথা বলায় গত কয়েক মাসে বিরোধী মতের ৩০ জন মানুষকে হত্যা করা হয়েছে। ডাকসুতে আমাদের ওপর ছাত্রলীগ-মুক্তিযুদ্ধ মঞ্চ নারকীয় তাণ্ডব চালাল। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং আ ফ ম বাহাউদ্দীন নাছিম ছাত্রলীগের সভাপতি-সেক্রেটারিকে নিয়ে হাসপাতালে আমাদের দেখতে গেলেন। আর সেই মামলায় ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইয়ামিন, মশিউরকে গ্রেপ্তার দেখানো হয়েছে, অন্যদের হয়রানি করা হচ্ছে। এভাবে আজকে বিএনপি-জামায়াতসহ বিরোধীদের ১৪ বছর ধরে নির্যাতন করেছে। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়াকে পায়ে শিকল পরিয়ে ছয় মাস পর পর জামিনের নামে নাটক করছে- যাতে তিনি যেন রাজনীতি করতে না পারেন। কারণ, আজকে খালেদা জিয়া যদি রাজপথে থাকতেন, এই আন্দোলন আরও তুঙ্গে চলে যেত। সরকার সেটা বুঝতে পেরে খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটক করে রেখেছে। আমরা গণঅধিকার পরিষদের নেতা-কর্মী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মামুনুল হক, জামায়াতের আমিরসহ সবার মুক্তি চাই। স্বাধীন দেশে সব নাগরিকের রাজনীতি, সভা-সমাবেশ, সংগঠন করার অধিকার আছে। জামায়াতেরও রাজনীতি করার অধিকার আছে।

গণঅধিকার পরিষদের এই অংশের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান বলেন, নির্বাচনের পরিবেশ না থাকায় ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে না। এর মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন কঠোর বার্তা দিল যে, সুষ্ঠু ও অংশগ্রহণ নির্বাচন না হলে জিএসপি সুবিধা বাতিল হতে পারে। সরকারের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির ওপর ভিসা পলিসি শুরু হয়েছে। তারা আমেরিকা, কানাডার ভিসা পাচ্ছে না। অঘোষিত এমন অনেকের ওপর ভিসা আরোপ শুরু হয়েছে। সুষ্ঠু নির্বাচন না হলে আরও ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আসবে। সুতরাং ভোট চুরি করে সুখে থাকার দিন আর নেই। সরকার আবারও অবৈধভাবে ক্ষমতা দখলের চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের জনগণ আর ‘১৪ ও ’১৮ মার্কা নির্বাচন হতে দিবে না।

গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সঞ্চারনায় এতে আরও বক্তব্য রাখেন- গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, ফাতেমা তাসনিম, আব্দুজ জাহের, অ্যাডভোকেট সরকার নুরে এরশাদ সিদ্দিকী, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান, মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক ফারজানা কিবরিয়া, রিয়াজ প্যাদা, ছাত্র অধিকার পরিষদের সভাপতি তারিকুল ইসলাম, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান প্রমুখ।

সমাবেশ শেষে উত্তর বাড্ডা ওভারব্রিজের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে রামপুরা ব্রিজে এসে শেষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব!

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১০

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১১

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১২

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৩

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৪

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৫

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১৬

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১৭

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১৮

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১৯

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

২০
X