কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২২ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি একনিষ্ঠ ত্যাগী নেতা হারাল, তৈমূরের মেয়ে

বিএনপির বহিষ্কৃত নেতা তৈমূর আলম খন্দকার ও তার মেয়ে ব্যারিস্টার মার-ই-য়াম তৈমূর খন্দকার। ছবি : সংগৃহীত
বিএনপির বহিষ্কৃত নেতা তৈমূর আলম খন্দকার ও তার মেয়ে ব্যারিস্টার মার-ই-য়াম তৈমূর খন্দকার। ছবি : সংগৃহীত

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বিএনপির বহিষ্কৃত নেতা তৈমূর আলম খন্দকার তৃণমূল বিএনপিতে যোগ দেওয়া নিয়ে দলটির ভেতরে-বাইরে তুমুল আলোচনা-সমালোচনা চলছে। তৈমূর আলম খন্দকার তৃণমূল বিএনপিতে যোগ দেওয়া প্রসঙ্গে তার মেয়ে ব্যারিস্টার মার-ই-য়াম তৈমূর খন্দকার আক্ষেপ করে বলেছেন, একজন বিএনপি কর্মী হিসেবে আমার কোনো মন্তব্য করা এখানে নিষ্প্রয়োজন। শুধু এতটুকুই বলব, আমরা একজন একনিষ্ঠ ত্যাগী নেতাকে হারালাম।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুক্রবার (২২ সেপ্টেম্বর) একটি পোস্ট দিয়ে মার-ই-য়াম তৈমূর খন্দকার এ কথা বলেন।

মার-ই-য়াম তৈমূর খন্দকার বলেন, অনেকেই ফোন করে আমার বাবা তৈমূর আলম খন্দকারের তৃণমূল বিএনপির মহাসচিব হওয়ার ব্যাপারে আমার প্রতিক্রিয়া জানতে চেয়েছেন। অনেকেই আবার বলছেন উনি কেন দল পরিবর্তন করলেন?

তিনি বলেন, আপনারা একটা বিষয় এড়িয়ে যাচ্ছেন, উনি যখন বিএনপির সমমনা দল তৃণমূলে যান তখন তিনি মনে প্রাণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আর্দশ ধারণ করলেও বিএনপি থেকে ছিলেন বহিষ্কৃত। এই দেড় বছরে সব সমাবেশে তিনি সক্রিয়ভাবে হাজার হাজার কর্মী নিয়ে অংশগ্রহণ করলেও ওনার মতো ত্যাগী নেতাকে দলে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে কোনো তৎপরতা দেখা যায়নি। বাবা দল পরির্তন করেননি। বরং যখন তৃণমূলে গেলেন তখন তিনি কোনো দলের ছিলেন না। তার সদস্য পদটাও কেড়ে নেওয়া হয়েছিল। তার কি এই দলের জন্য কোনো অবদান ছিল না?

তৈমূরের মেয়ে বলেন, ২০১১ সালে বিনা নোটিশে মেয়র ইলেকশনের ৫ ঘণ্টা আগে বসিয়ে দেওয়া হলো। ওনাকে নির্বাচন থেকে বসিয়ে দেওয়া হবে সেটা আওয়ামী লীগ প্রার্থী ৫ দিন আগেই কিভাবে জানলেন! বাবা বিনা প্রতিবাদে দলের সিদ্ধান্ত মাথা পেতে নিয়ে চুপ করে ছিলেন। আপনি আমি হলে কি তা পারতাম! আমরা এখন সেই অবদানগুলোর কথা ভুলে গেলাম!

‘আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার পরও বিরোধী দল বিএনপিতে যোগদান করে হামলা-মামলার শিকার হয়েছেন, গুলি খেয়েছেন, দিনের পর দিন পরিবারসহ আত্মগোপন থাকতে হয়েছে! যে কোনো সমাবেশে হাজার হাজার নেতাকর্মীসহ যোগদান করেছেন! কি অবদান তিনি রাখেন নাই,’ বলেন তিনি।

আইনজীবী মার-ই-য়াম বলেন, এবারের মেয়র নির্বাচনে উনাকে বহিষ্কার করার ১০ দিন আগে আওয়ামী লীগের প্রার্থী জানেন তাকে বহিষ্কার করা হবে!

সুপ্রিম কোর্ট এই আইনজীবী বলেন, জাতির কাছে প্রশ্ন, বিরোধীদলীয় প্রার্থী সেটা অগ্রিম কিভাবে জানেন! যেখানে দলের মহাসচিব ঘোষণা করেছিলেন, স্থানীয় সরকার নির্বাচন যে কেউ স্বতন্ত্রভাবে করতে পারবে সেখানে আওয়ামী লীগের প্রার্থীর অগ্রিম জানান এটা কিসের ইঙ্গিত দেয়!

ব্যারিস্টার মার-ই-য়াম বলেন, আফসোস বাবাকে কোনো নোটিশ করা হলো না ও জবাবদিহিতার সুযোগ দেওয়া হয়নি। দেওয়া হলে ২০২১ সালে নারায়ণগঞ্জের মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য বিএনপির কোনো কোনো নেতাদের উৎসাহ ও মদদ ছিল তা প্রকাশ্যে আসত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলীর গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১১

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১২

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১৩

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

১৪

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

১৫

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

১৭

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১৮

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১৯

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

২০
X