কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৬ এএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৮ এএম
অনলাইন সংস্করণ

দুই সেলফিতেই রাজনীতির ফয়সালা হয়ে গেছে : ওবায়দুল কাদের

সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে শনিবার সন্ধ্যায় দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত
সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে শনিবার সন্ধ্যায় দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত

বাংলাদেশের রাজনীতিতে এক সপ্তাহের ব্যবধানে দুই সেলফিতেই রাজনীতির ফয়সালা হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দুই সেলফির পরেই বিএনপির ঘুম হারাম।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা শেষে শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেশে ফেরেন ওবায়দুল কাদের। এরপর রাত ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মার্কিন ভিসানীতি নিয়ে ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্রের ভিসানীতির দায় সরকারের নয়, যারা নির্বাচনে বাধা দিয়েছিল তাদের জন্য। তবে ভিসানীতি ও নিষেধাজ্ঞার পরোয়া করে না আওয়ামী লীগ।

তিনি বলেন, ভিসানীতি নিয়ে বর্তমান সরকার পরোয়া করে না। শান্তিপূর্ণ অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে চায় আওয়ামী লীগ সরকার। অবাধ শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন যারা চায়, তাদের ভিসানীতি নিয়ে কোনো চিন্তা নেই। যারা নির্বাচন চায় না, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদের আন্দোলনের ১২টা বেজে গেছে, তারা এখন হতাশা থেকে সবকিছুতেই ইস্যু কিংবা আনন্দ খুঁজে বেড়াচ্ছে। ভিসানীতির বাস্তবায়নের বাস্তবতা দেখা যাবে।

আওয়ামী লীগের এ নেতা বলেন, গণতন্ত্রকে সুরক্ষা করে রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। আওয়ামী লীগ চায়, বিএনপিসহ সবাই নির্বাচনে আসুক। তবে নির্বাচনবিরোধী সবকিছু জনগণ প্রতিহত করবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক নিয়মে নির্বাচন হবে, ভোট দেবে দেশের জনগণ। এখানে কেউ পর্যবেক্ষক পাঠাবে কি না, সেটি তাদের বিষয়; কেউ আসলে তাদের সহায়তা করা হবে। গণতান্ত্রিক কোনো দেশ পর্যবেক্ষক পাঠাবে কি না সেটা তাদের বিষয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

১০

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

১১

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

১২

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

১৩

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

১৪

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

১৫

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

১৬

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

১৭

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

১৮

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১৯

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

২০
X