কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৩:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনী প্রতিশ্রুতি নয়, আমি জনগণের প্রতি দায়বদ্ধ : রবিন

রাজধানীর কদমতলী থানার ৫২নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে ঢাকা-৪ আসনের বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিন। ছবি : কালবেলা
রাজধানীর কদমতলী থানার ৫২নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে ঢাকা-৪ আসনের বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিন। ছবি : কালবেলা

ঢাকা-৪ আসনে বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিন বলেছেন, ৫ আগস্টের পর থেকে আমি এলাকার মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে সরাসরি তাদের সমস্যাগুলো শুনে তা সমাধানের জন্য ২০টি অঙ্গীকার করেছি। এগুলো সাধারণ নির্বাচনী প্রতিশ্রুতি নয়, বরং এলাকার মানুষের প্রতি আমার ব্যক্তিগত দায়বদ্ধতা থেকেই এ অঙ্গীকার।

রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর কদমতলী থানার ৫২নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

রবিন জানান, সালাউদ্দিন আহমেদ অতীতে একাধিকবার এই এলাকা থেকে সংসদ সদস্য ছিলেন এবং এলাকার উন্নয়নের সূচনা করেছিলেন। তিনি বলেন, আমাকেও ২৪ ঘণ্টা এই এলাকার মানুষের মধ্যেই থাকতে হবে, তাই মানুষের কাছে আমি দায়বদ্ধ।

তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন অবহেলায় থাকা এলাকাকে নাগরিক সুবিধার আওতায় আনা তার প্রধান অঙ্গীকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার পর ২২ জানুয়ারি থেকে গণসংযোগ শুরু করেছেন এবং সরাসরি মানুষের কাছ থেকে সমস্যাগুলো শুনেছেন।

রবিন দাবি করেন, ঢাকার ১৫টি আসনের মধ্যে ঢাকা-৪ সবচেয়ে অবহেলিত। এলাকাটিতে খেলার মাঠ, সরকারি হাসপাতাল, স্বাস্থ্যসেবা কেন্দ্র, প্রশিক্ষণ কেন্দ্র, পাঠাগার ও বিনোদনের সুযোগ কম। জলাবদ্ধতা, মাদক ও সন্ত্রাস, গ্যাস সংকট এবং সুপেয় পানির অভাব এখানকার প্রধান সমস্যা।

তিনি বলেন, বুড়িগঙ্গা নদী দূষণমুক্ত করতে শিল্পকারখানায় বাধ্যতামূলক ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন, নির্মাণসামগ্রী পরিবহনে কাভার্ড ভ্যান ব্যবহার এবং ব্যাপক সবুজায়ন কর্মসূচি গ্রহণ করা হবে। এছাড়া ছাদবাগান জনপ্রিয় করতে বিনামূল্যে চারা বিতরণের উদ্যোগ নেওয়া হবে।

এলাকায় পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে কিশোররা মাদক ও অপরাধে জড়াচ্ছে উল্লেখ করে রবিন বলেন, প্রশিক্ষণ ও বিনোদনের ব্যবস্থা গড়ে তুললে তরুণ প্রজন্মকে সঠিক পথে আনা সম্ভব।

ঢাকা-৪ আসনের ৫২নং ওয়ার্ডের শত শত নেতাকর্মীর উপস্থিতিতে সকাল ১০টায় জালালাবাদ আয়রন মার্কেটের সামনে থেকে নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হয়। গণসংযোগ মরাদপুর লালমিয়া সর্দার রোড, হাইস্কুল মাদ্রাসা রোড, রজ্জবআলী সরদার রোড ও পাটেরবাগ এলাকায় সম্পন্ন হয় এবং পুনরায় মাদ্রাসা রোডের মাথায় শেষ হয়।

গণসংযোগ চলাকালে রাস্তায় ও ছাদের উপর থেকে ছোট ছোট বাচ্চারা তাকে ফুল ছিটিয়ে বরণ করে নেয়। এলাকার মুরব্বিরা তাকে বুকে জড়িয়ে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড সভাপতি রবিউল ইসলাম দিপু, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সংরক্ষিত আসনের সাবেক কাউন্সিলর খালেদা আলম, কদমতলী থানার যুগ্ম আহ্বায়ক বাদল রানাসহ অন্য নেতাকর্মীরা।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হলো মোজাফফরকে

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

১০

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১১

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

১২

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

১৩

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

১৪

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

১৫

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

১৬

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

১৭

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

১৮

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৯

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

২০
X