কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৭ এএম
অনলাইন সংস্করণ

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের সমর্থনে পেশাজীবীদের র‍্যালি

বিএনপির নির্বাচনী প্রচারে দল সমর্থিত পেশাজীবীরা। ছবি : কালবেলা
বিএনপির নির্বাচনী প্রচারে দল সমর্থিত পেশাজীবীরা। ছবি : কালবেলা

ঢাকা-১৭ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের সমর্থনে নির্বাচনী প্রচার চালিয়েছে দল সমর্থিত পেশাজীবীরা। এর অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে হাতিরঝিল পুলিশ প্লাজার সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে গুলশান ১ ও ২ নম্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বনানী মাঠে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে ‘প্রকৌশলী সমাজ’ এর ব‍্যানারে সর্বস্তরের প্রকৌশলীসহ পেশাজীবীরা অংশগ্রহণ করেন। র‍্যালির সার্বিক ব‍্যবস্থাপনায় ছিলেন প্রকৌশলী শোয়েব বাশরী হাবলু ও প্রকৌশলী মো. জিয়াউল ইসলাম মজুমদার।

র‌্যালিতে বিভিন্ন স্লোগানসহ তারেক রহমানের পক্ষে ভোট চান পেশাজীবী নেতাকর্মীরা। তারা বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের বিকল্প নেই। তাই আসন্ন নির্বাচনে সঠিক সিন্ধান্ত নিয়ে সবাইকে বাংলাদেশের পক্ষে এক হতে হবে।

র‌্যালিতে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার, প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম, সাংবাদিক কাদের গনি চৌধুরী, প্রফেসর ড. লুৎফর রহমান, প্রফেসর ড. নুরুল ইসলাম, প্রফেসর ড. আবদুস সালাম, প্রফেসর ড. আবুল কালাম সরকার, প্রফেসর ডা. হারুন আল রশিদ, ডা. জহিরুল ইসলাম শাকিল, প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ, কৃষিবিদ রাশিদুল হাসান হারুন, কৃষিবিদ শামীমুর রহমান, কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব, প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ মো. জাকির হোসেন অংশগ্রহণ করেন।

এ ছাড়া বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চিফ রিপোর্টার জিএম রাজিব হোসেন, সাংবাদিক সৈয়দ আবদাল আহমদ, খুরশিদ আলম, কামাল উদ্দিন সবুজ, নুরুদ্দীন আহমদ, একেএম মহসিন, রাশেদুল হক, সাঈদ খান, প্রফেসর ড. মো. এমতাজ হোসেন, প্রফেসর ড. শামসুল আলম সেলিম, প্রফেসর ড. আবুল কালাম সরকার, প্রফেসর ড. আবদুল করিম, প্রফেসর ড. রইস উদ্দিন, প্রফেসর ডা. শফিকুল হায়দার পারভেজ, প্রকৌশলী মাহবুবুল আলম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, মো. রফিকুল ইসলাম, সৈয়দ আলমগীর এমবিএ, প্রকৌশলী ফখরুল আলম, প্রকৌশলী এ বি এম রুহুল আমীন আকন্দ, প্রকৌশলী মো. হানিফ, প্রকৌশলী সাখাওয়াত হোসেন, এ কে এম মুসা (লিটন), মো. বিপ্লবুজ্জামান বিপ্লব, ডা. মির্জা লুৎফর রহমান লিটন, ডা. আমিনুল বারী কানন, মো. জিয়াউল হায়দার পলাশ, সৈয়দ জাহিদ হোসেন, মো. কামরুজ্জামান কল্লোল, মো. তানভীরুল আলম প্রমুখও উপস্থিত ছিলেন র‌্যালিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১০

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১১

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১২

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৩

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৫

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৬

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৭

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৮

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৯

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

২০
X