কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

হাসিনা-বাইডেন নয়, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সেলফি : আইনমন্ত্রী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়, বরং বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সেলফি তোলা হয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে সুপ্রিম কোর্টের দক্ষিণ হলে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

আইনমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেন তা করে দেখান। দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র মোকাবিলার মাধ্যমে নিজ দেশের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে শেখ হাসিনা প্রমাণ করেছেন, বাঙালিরা পারে। বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে পারলেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নসহ জননেত্রী শেখ হাসিনার জীবন পরিকল্পনা ও সংগ্রামকে সম্মান জানানো হবে এবং তাকে সঠিকভাবে মূল্যায়ন করা হবে।’

আইনজীবীদের উদ্দেশে আনিসুল হক বলেন, ‘আসুন, আমরা যারা আইনজীবী আছি, তারা আজকে শেখ হাসিনাকে শুভ জন্মদিন জানানোর সঙ্গে সঙ্গে বলি, আমরা তার সঙ্গে সবসময় থাকব এবং তার ২০৪১ সালে যে উন্নত-স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাব।’

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক ইউসুফ হোসেন হুমায়ুনের সভাপতিত্বে ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক আব্দুন নূর দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মমতাজ উদ্দিন ফকির, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মনির, অ্যাডভোকেট সানজিদা খানম, ব্যারিস্টার মেহেদী হাসান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলীর গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১১

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১২

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১৩

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

১৪

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

১৫

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

১৭

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১৮

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১৯

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

২০
X