কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

কোনো স্যাংশন, ভিসানীতির পরোয়া করে না আ.লীগ : হানিফ 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। পুরোনো ছবি
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। পুরোনো ছবি

বাংলাদেশ আওয়ামী লীগ কোনো স্যাংশন, ভিসানীতির পরোয়া করে না বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

হানিফ বলেন, বিএনপি লবিস্ট নিয়োগ করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। সেই জন্য আমেরিকা ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। আমেরিকার নিষেধাজ্ঞার জন্য বিএনপি দায়ী। আমাদের হুমকি-ধমকি দিয়ে লাভ নেই। বাংলাদেশ আওয়ামী লীগ কোনো স্যাংশন, ভিসানীতির পরোয়া করে না। সংবিধান অনুযায়ী যথাসময়েই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ সময় আওয়ামী লীগের আরেক যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, দেশের ভেতরে-বাইরের ষড়যন্ত্রকারীদের একটাই লক্ষ্য, শেখ হাসিনাকে নিঃশেষ করা। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ও পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে বিএনপি-জামায়াত দেশকে আরেকটা পাকিস্তান বানাতে চায়। আমরা মাঠে-ময়দানে থাকব। দেখি আমাদের নেত্রীকে তারা কীভাবে উৎখাত করে? আমরা লড়াই করব, জনগণকে সঙ্গে নিয়ে আমরা বিএনপি-জামায়াতসহ সব অপশক্তির চক্রান্ত রুখে দেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব মিজানুর

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১০

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১২

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৩

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৪

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৫

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৬

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৭

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৮

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৯

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

২০
X