কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগকে মানুষ প্রত্যাখ্যান করেছে : মঈন খান

শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন মঈন খান। ছবি : কালবেলা
শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন মঈন খান। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ গণতন্ত্রের লেবাসে নতুন করে বাকশাল কায়েম করেছে। তাই মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, এই সরকারের দুর্নীতি-লুটপাটে দেশের মানুষ আজ অতিষ্ঠ। এরা উন্নয়নের নামে মেগা প্রকল্পে মেগা দুর্নীতি করে দেশকে ৫০ বছর পিছিয়ে দিয়েছে। এই অপকর্মের জন্য মানুষ আর তাদের ক্ষমতায় দেখতে চায় না।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন মঈন খান। জিয়া মঞ্চের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতাদের নিয়ে জিয়ার কবরে এই শ্রদ্ধা জানান তিনি।

ড. মঈন খান বলেন, একদফা দাবিতে আন্দোলন চলছে। চলমান জনসম্পৃক্ত আন্দোলনে এই সরকারকে বিদায় করে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ও জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন- জিয়া মঞ্চের সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, সিনিয়র সহসভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ইকবাল, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার জামাল হোসেন প্রমুখ নেতারা। পরে প্রয়াত নেতার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল সেঁজুতির লাশ

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যকে হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার

১০

অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

১১

প্রবাসী মামা-শ্বশুরকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল আব্দুল্লাহর

১২

ফটোশুট নয়, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় গুরুত্ব পাচ্ছে কূটনৈতিক অগ্রগতি

১৩

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আইনমন্ত্রীর

১৪

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

১৫

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

১৬

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

১৭

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

১৮

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

১৯

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

২০
X