কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৯ পিএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ

রাজপথে সংঘাতময় রাজনীতি, শঙ্কিত জনগণ : বাবলা

কর্মী সমাবেশে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা। ছবি : কালবেলা
কর্মী সমাবেশে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা। ছবি : কালবেলা

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন, ভিসানীতিসহ পশ্চিমা বিশ্বের স্যাংশন নিয়ে উত্তপ্ত দেশের রাজনীতি। একদল বলছে এ সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না, হতেও দিবে না। আর ক্ষমতাসীনরা বলছে বর্তমান সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে। দুটি দলই রাজপথে এর ফয়সালার ঘোষণা দিয়েছে। তাদের এই মুখোমুখি অবস্থানে রাজনীতি সংঘাতময় হয়ে ওঠছে। শঙ্কিত দেশের জনগণ।

শনিবার বিকেলে শ্যামপুরে খন্দকার রোডে ৫৪ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টি আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে সভাপতিত্ব করেন শ্যামপুর থানা জাতীয় পার্টির সাধারন সম্পাদক ইব্রাহিম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম -সাংগঠনিক সম্পাদক সুজন দে, যুগ্ম প্রচার সম্পাদক শেখ মাসুক রহমান, শ্যামপুর থানা জাতীয় পার্টির সহসভাপতি গুলজার হোসেন রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল হোসেন, ৫৪ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আসাদ মিয়া, শেখ কামাল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সাধারণ সম্পাদক মুক্তা বিশ্বাস, খন্দকার রোড পঞ্চায়েত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হাজি আ. মান্নান, সেক্রেটারি মফিজুল ইসলাম মাখন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন তরুন পার্টির শ্যামপুর থানার সভাপতি লিটন আলী।

বাবলা বলেন, যে কোনো দেশে বিদেশি হস্তক্ষেপ জাতির জন্য লজ্জা। আজকে আমরা রাজনীতিবিদরা নিজ স্বার্থে বিদেশিদের ব্যবহার করছি। দেশপ্রেমিক রাজনীতিবিদরা কখনো এগুলো করতে পারে না। শুধু ক্ষমতার জন্য এদেশকে আমরা বিশ্বের কাছে ছোট করছি। যেটা কাম্য ছিল না।

তিনি বলেন, আজকে আমরা যদি নিজেরা এর সমাধান না করতে পারি তাহলে দেশ অনিশ্চয়তার দিকে যেতে পারে। আর এর দায়দায়িত্ব আমরা রাজনীতিবিদরা এড়াতে পারি না। এরজন্য প্রয়োজন জাতীয় ঐক্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মমতাজের জামিন বহাল

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১০

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১১

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

১২

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

১৩

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

১৪

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

১৫

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

১৬

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

১৭

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

১৮

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

১৯

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

২০
X