কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ১০:০০ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ১১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

৪৮ ঘণ্টার আলটিমেটাম বুড়িগঙ্গায় ভেসে গেছে : কাদের

রাজধানীর আমিনবাজারে ‘শান্তি ও উন্নয়ন সমাবেশে’ বক্তব্য দেন ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত
রাজধানীর আমিনবাজারে ‘শান্তি ও উন্নয়ন সমাবেশে’ বক্তব্য দেন ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়া বছরের পর বছর জেলে; একটা আন্দোলনও করতে পারল না ফখরুল। এখন খালেদা জিয়া ছাড়া নির্বাচন করবে না। আরও কত হুমকি। অক্টোবর তো চলে যাচ্ছে। ৪৮ ঘণ্টার আলটিমেটাম বুড়িগঙ্গায় ভেসে গেছে। গত ডিসেম্বরের আন্দোলন গোলাপবাগের গরুর হাটের খাদে পড়ে শেষ। আর আন্দোলন আছে?

আজ মঙ্গলবার (৩ অক্টোবর) আমিন বাজার ট্রাকস্ট্যান্ডে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ফখরুলের গলার আওয়াজ নরম হয়ে গেছে। বেচারা ছুটে ছুটে ঠাকুরগাঁও যায়। সেখানে গিয়ে লোকজন আছে নাকি খোঁজে। লোকজন কেটে পড়বে, লোক আর থাকবে না। মানুষ বুঝে গেছে বিএনপির লাফালাফি-বাড়াবাড়িতে জনগণের কোনো লাভ নেই।

বিএনপি কোনোভাবে ক্ষমতায় গেলে বাংলাদেশের গণতন্ত্র, মুক্তিযুদ্ধ, স্বাধীনতাকে গিলে খাবে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, দলটি ক্ষমতায় এলে বাংলাদেশ আবারও দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন হবে। বিএনপি ক্ষমতায় গেলে হাওয়া ভবনের খাওয়ার লুটপাট শুরু হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, খেলা হবে। অক্টোবর থেকে শুরু। আগামী মাসে সেমিফাইনাল, জানুয়ারিতে ফাইনাল। বিএনপি এখন ফাউল করছে। ফাউল করলে হলুদ কার্ড, লাল কার্ড। খেলা নিয়ে ফাউল করা চলবে না। খালেদা জিয়া ছাড়া নির্বাচন করবে না, না করুক। বিএনপির মতো হাঁটুভাঙা ও কোমরভাঙা দল ফাইনাল খেলতে পারবে না।

সাহসী ক্যাপ্টেন শেখ হাসিনার নেতৃত্বে খেলা হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপিওয়ালাদের দম ফুরিয়ে গেছে। ওদের দিয়ে আর আন্দোলনও হবে না, নির্বাচনেও হারবে। এখন ভোট নষ্ট করতে চায়। ভোট বাংলাদেশে হবে। যত ষড়যন্ত্র থাকুক নির্বাচন বাংলাদেশে হবেই। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ডিসেম্বরে বলেছিল খালেদা জিয়া দেশ চালাবে। ৯ মাস চলে গেছে। এখন খালেদা জিয়ার চিকিৎসার জন্য শেখ হাসিনার কাছে আবেদন করে। চার-পাঁচটা বছর আদালতে হাজিরা দেয় নাই। এত দিন খালেদা জিয়ার মামলার ফয়সালা হয়ে যেত। হয়তো মুক্তিও পেত, কিন্তু এ মামলা ফয়সালা হয়নি বিএনপির জন্য। দলটি মামলা ঝুলিয়ে রেখেছে। খালেদা জিয়াকে দেখিয়ে যদি কিছু করা যায়।

অক্টোবর সরকার পতন হবে বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, অক্টোবরে নাকি পতন হব, কোন অক্টোবর? এই অক্টোবর না আগামী অক্টোবর, না তার পরের বছর অক্টোবর? অক্টোবরে, নভেম্বরে, ডিসেম্বরে কিছুই হবে না। বাংলাদেশের জনগণ বিএনপিকে আর ক্ষমতায় দেখতে চায় না। এ দলের আর দরকার নেই। দুর্নীতি দুর্গন্ধ যাদের আছে সেই দল জনগণ চায় না।

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণের সঞ্চালনায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, সাহাবুদ্দিন ফরাজী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

১০

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

১১

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

১২

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

১৩

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

১৪

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

১৫

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

১৬

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

১৭

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১৮

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

১৯

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

২০
X