কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০৪:৫৭ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বহিষ্কৃত সেই সাক্কুর মাথায় হাত বোলালেন মির্জা ফখরুল, ভিডিও ভাইরাল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মনিরুল হক সাক্কু। ছবি : সংগৃহীত
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মনিরুল হক সাক্কু। ছবি : সংগৃহীত

বিএনপি থেকে বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কুর মাথায় হাত বুলিয়ে দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার (৫ অক্টোবর) কুমিল্লার কালাকচুয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিএনপির রোডমার্চ চলাকালে এ ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায়, বিএনপির রোডমার্চটি কালাকচুয়া থেকে সুয়াগাজী এসে পৌঁছালে মহাসড়কের দুপাশে সাক্কুর কর্মী-সমর্থকরা ভিড় জামান। এ সময় তারা কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর বহিষ্কার আদেশ প্রত্যাহার চেয়ে স্লোগান দেন। ভিড় ঠেলে মির্জা ফখরুলের মাইক্রোবাসের জানালার কাছে এলে, তিনি গ্লাস নামিয়ে সাক্কুকে কাছে নিয়ে মাথায় হাত বুলিয়ে দেন। এ ঘটনায় সাক্কুর নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

এর আগে দলের নির্দেশ উপেক্ষা করে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করায় বহিষ্কার করা হয় কেন্দ্রীয় বিএনপির সদস্য ও কুমিল্লা দক্ষিণ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক সাক্কুকে। তবে দল বহিষ্কার করলেও তিনি কেন্দ্রীয় কর্মসূচির সব অনুষ্ঠানে সরব উপস্থিতি দেখা যায়।

এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাক্কু সংবাদমাধ্যমকে বলেন, আমি বিএনপি করি। দুবার কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ছিলাম। দলের জন্য কাজ করেছি। দল আমাকে বহিষ্কার করলেও আমি দলের হয়ে কাজ করি। কর্মীদের নিয়ে দলের অনুষ্ঠান করি। কর্মীরা কাজ করছে। তাই কর্মীরা আমার বহিষ্কার আদেশ প্রত্যাহার চায়। আমি বিএনপির পতাকা গায়ে জড়িয়ে কবরে যেতে চাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১০

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

১১

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১২

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১৩

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১৪

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৬

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১৭

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৮

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১৯

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

২০
X