কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ১০:৫৮ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ১১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

কার সঙ্গে খেলবেন, ওবায়দুল কাদেরকে ফখরুল

রাজধানীতে সংহতি সমাবেশে বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল। ছবি : কালবেলা
রাজধানীতে সংহতি সমাবেশে বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল। ছবি : কালবেলা

উনি সব সময় বলেন খেলা হবে। তো খেলবেন কী? কার সঙ্গে খেলবেন? যাদের সঙ্গে খেলবেন, তাদের সবাইকে জেলে পাঠিয়ে দিচ্ছেন- ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে গণঅধিকার পরিষদ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যে সরকার মানুষের খাবার দিতে পারে না, দেশ চালাতে পারে না, সেই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই। এটা কোনো রাজতন্ত্র নয়। আমরা এই দেশটাকে কারও কাছে ইজারা দিই নাই। আমরা এই দেশটাকে স্বাধীন করেছি যুদ্ধ করে। এই দেশের মালিক সাধারণ মানুষ। ক্ষমতাসীনরা ২০১৪-১৮'র মতো একই কায়দায় আবারও নির্বাচনে জয়ী হওয়ার স্বপ্ন দেখছে এমন মন্তব্য করে ফখরুল বলেন, মিথ্যা কথা দিয়ে মানুষকে প্রতারণা করা, তাদের বোকা বানানোর চেষ্টা করা এবং খালি মাঠে, আমরা যেটাকে বলি ওয়াক ওভার, সেই ওয়াক ওভার নিয়ে সরকার গঠন করা। পশ্চিমা বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো, তারা এবার বাধা দিয়েছে।

ফখরুল আরও বলেন, এই দেশটাকে যদি বাঁচাতে চান, সবাই ঐক্যবদ্ধ হয়ে বেরিয়ে আসুন। কণ্ঠে কণ্ঠে সোচ্চার করে বলুন- অনেক হয়েছে, অনেক লুট করেছ, অনেক অত্যাচার-নির্যাতন করেছ। অনেকে মায়ের বুক খালি করেছ। আর নয়। দয়া করে এখনো সময় আছে, শান্তিতে-শান্তিতে মানে-মানে বিদায় হও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যাসিড হামলায়ও দমে যাননি, প্লাস্টিক সার্জারির মুখ নিয়েই রুখে দিলেন পর্তুগালকে

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

অবশেষে দলের সঙ্গে নেইমারের অনুশীলন

হাম ও উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

পানির ট্যাংক বসাতে গিয়ে প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের

‘রাজধানীর কোন রুটে কোন কোম্পানির বাস চলবে, তা নিয়ে কাজ চলছে’

গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে 

বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

হাইকোর্টের যে রায়ে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

১০

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

১১

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

১২

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

১৩

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

১৪

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

১৫

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

১৬

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

১৭

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

১৮

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৯

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

২০
X