কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ১০:২৯ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

জিয়ার কবরে শ্রদ্ধা জানাবে বগুড়া বিএনপি

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন দলটির নবগঠিত বগুড়া জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ। আগামী ১০ অক্টোবর দুপুর ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে জিয়ার কবরে এই ফুলেল শ্রদ্ধা জানাবেন তারা।

এ বিষয়ে নিরাপত্তাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে বিএনপির পক্ষ থেকে রোববার (৮ অক্টোবর) পুলিশকে চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তারের স্বাক্ষরে ডিএমপি কমিশনার বরাবর দেওয়া হয় এই চিঠি।

প্রসঙ্গত, গত বছরের ২ নভেম্বর বগুড়া জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন হয়। গোপন ব্যালটে রেজাউল করিম বাদশা সভাপতি ও আলী আজগর তালুকদার হেনা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এ ছাড়া তিন সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন সহিদ-উন-নবী সালাম, কেএম খায়রুল বাশার ও জাহিদুল ইসলাম হেলাল। প্রায় ১০ মাস পর গত ১০ সেপ্টেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নির্বাহী সদস্য করে দলটির বগুড়া জেলা শাখার ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

নির্বাহী কমিটির সঙ্গে ২৭ সদস্যের উপদেষ্টা কমিটিও ঘোষণা করা হয়েছে। তবে নতুন কমিটিতে এমন কয়েকজন নেতার নাম রয়েছে, যাদের নিয়ে খোদ দলের মধ্যেই বিতর্ক আছে।

এ ছাড়া গত কমিটির সভাপতি সাইফুল ইসলাম (ভিপি সাইফুল) এবং সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁনের ঠাঁই হয়নি নতুন কমিটিতে। কমিটির সদ্য সাবেক আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য গোলাম মো. সিরাজও এই কমিটিতে নেই।

বগুড়ায় বিএনপির আন্দোলন-সংগ্রামের সিপাহসালার খ্যাত কয়েকজন কাউন্সিলরকেও কমিটিতে রাখা হয়নি। তবে দলের ত্যাগী, পরিশ্রমী ও যোগ্যদের দিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে বলে দাবি বগুড়া জেলা বিএনপির।

তাদের দাবি, এটা দেশের প্রথম একটি স্বচ্ছ কমিটি। প্রতিহিংসাপরায়ণ হয়ে কাউকে বাদ দেওয়া হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X