কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ১০:০৮ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্বের অবসান ঘটাতে হবে : খেলাফত মজলিস

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকাসহ বিভিন্ন এলাকায় দখলদার ইসরায়েলী বাহিনীর বিমান হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাছিত আজাদ।

আজ সোমবার (৯ অক্টোবর) এক বিবৃতিতে তিনি বলেন, ইসরায়েল বিগত ৭৫ বছর ধরে ফিলিস্তিনিদের ওপর বর্বর জুলুম নির্যাতন ও দখলদারিত্ব চালিয়ে আসছে। সম্পূর্ণ অন্যায়ভাবে তারা ফিলিস্তিনি মুসলিমদের ভূমি দখল করে আছে। তাদের দখলদারিত্বের অবসানে ফিলিস্তিনি স্বাধীনতাকামী দলগুলো তাদের সামর্থ্য অনুযায়ী প্রতিরোধ চালিয়ে আসছে। স্বাধীনতাকামীদের দমনের নামে ইসরায়েল প্রতিনিয়ত ফিলিস্তিনি শিশু-নারী ও বৃদ্ধ মানুষকে খুন করছে, নির্যাতন করছে। বিগত কয়েকদিনে জায়নবাদী ইসরায়েলি বাহিনী যেভাবে ফিলিস্তিনে বর্বরোচিত হামলা চালিয়েছে তা নজিরবিহীন। ফিলিস্তিনের নির্যাতিত-নিপীড়িত মুসলমানদের ওপর অবৈধ ইসরায়েলি সামরিক বাহিনীর এই আগ্রাসী হামলার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। বাংলাদেশ সরকারের উচিত ছিল তাৎক্ষণিক জোরালো প্রতিবাদ জানানো। ইসরায়েলের প্রতি মার্কিন প্রশাসনের নির্লজ্জ সমর্থনেরও আমরা প্রতিবাদ জানাই।

আমরা বাংলাদেশসহ মুসলিম দেশসমূহের নেতৃবৃন্দকে ইসরায়েলি এই হামলা বন্ধসহ দখলদারিত্বের অবসান ঘটিয়ে স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার তৎপরতা জোরালোভাবে চালানোর আহ্বান জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১০

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১১

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১২

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৩

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

১৫

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১৬

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১৭

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১৮

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

২০
X