কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ১০:১২ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনী মাঠ খালি রাখতেই সাজানো মামলায় সাজা : মোস্তফা জামাল হায়দার

মোস্তফা জামাল হায়দার। ছবি : সংগৃহীত
মোস্তফা জামাল হায়দার। ছবি : সংগৃহীত

১২ দলীয় জোটের শীর্ষ নেতা ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার বলেছেন, নির্বাচনী মাঠ খালি রাখতেই বিরোধী দলগুলোর জনপ্রিয় নেতাদের সাজানো মামলায় ফরমায়েশি রায় (কারাদণ্ড) দিয়ে জেলে ঢুকানো হচ্ছে। এটা করে এই অনির্বাচিত সরকারের শেষ রক্ষা হবে না। জনগণের একদফা দাবি আদায়ের আন্দোলনের মুখে এদের বিদায় নিতেই হবে।

আজ সোমবার (৯ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় পার্টির (জাফর) দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা প্রেরিত এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

রাজধানীর ভাটার থানায় দায়ের করা নাশকতার মামলায় জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব ও সাবেক সংসদ সদস্য আহসান হাবিব লিংকন, বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবসহ ১৫ জনকে চার বছর করে কারাদণ্ড দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যমে এই বিবৃতি দেন মোস্তফা জামাল হায়দার।

বিবৃতিতে এই রায়কে ফরমায়েশি রায় উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেন জাতীয় পার্টির (জাফর) এই চেয়ারম্যান।

তিনি বলেন, বিরোধী নেতাদের জেল দিয়ে, জুলুম করে, ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। সারা বিশ্বের গণতান্ত্রিক শক্তি বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণের পাশে দাঁড়িয়েছে। গণঅভ্যুত্থানের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১০

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১১

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১২

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৩

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৪

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৫

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৬

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৭

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৮

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৯

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

২০
X