কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ০৬:৪০ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

শনিবার খেলাফত মজলিসের মহাসমাবেশ

কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাপ্তাহিক বৈঠক। ছবি : কালবেলা
কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাপ্তাহিক বৈঠক। ছবি : কালবেলা

দেশের চলমান সংকট নিরসনে ৮ দফা দাবি আদায়ে খেলাফত মজলিসের মহাসমাবেশ সফল করার আহ্বান জানিয়েছেন সংগঠনের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ।

তিনি বলেছেন, জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে দেশের সব সেক্টরে সংকট ততই ঘণীভূত হচ্ছে। অর্থ পাচার, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে প্রতিদিনই বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছে। অর্থনীতি, সামাজিক সূচক, বাক স্বাধীনতাসহ সর্বক্ষেত্রে আজ মান নিম্নমুখী। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাহিরে। সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। মানুষ বাঁচতে চায়। বাক স্বাধীনতা, ভোটাধিকার প্রয়োগের স্বাধীনতা, জীবনের নিরাপত্তা চায়। এই মুহূর্তে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সংকট আপাতত সমাধান সম্ভব। সংকট নিরসনে খেলাফত মজলিসের ৮ দফা দাবি মেনে নিতে হবে। আগামী ১৪ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য খেলাফত মজলিসের মহসমাবেশ সর্বাত্মক সফল করতে হবে। আমরা মহান আল্লাহর সাহায্য কামনা করছি। নির্বিঘ্নে সভা-সমাবেশ করা জনগণের সাংবিধানিক অধিকার। খেলাফত মজলিসের মহাসমাবেশ সফলে প্রশাসনের সংশ্লিষ্ট সকল দায়িত্বশীল কর্মকর্তার সহযোগিতা কামনা করছি।

বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাপ্তাহিক বৈঠকে সভাপতির বক্তব্যে দলের আমির আব্দুল বাছিত আজাদ এসব কথা বলেন। সভায় আগামী ১৪ অক্টোবর (শনিবার) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ সফলে সর্বশেষ প্রস্তুতি পর্যালোচনা করা হয়।

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় নির্বাহী বৈঠকে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মুহাম্মদ আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, বায়তুল মাল সম্পাদক আলহাজ আবু সালেহীন, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, কৃষি বিষয়ক সম্পাদক ড. আবু মুসায়্যিব, যুব বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, সহসাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন খন্দকার, মুফতি আবদুল হক আমিনী, ডা. আসাদুল্লাহ, সহপ্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক জিল্লুর রহমান, সহআইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শায়খুল ইসলাম, অধ্যাপক মাওলানা আজিজুল হক, হাজি নুর হোসেন, মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার, আবুল হোসাইন, প্রিন্সিপাল মাওলানা আজিজুল হক প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষ-বাণিজ্য-ক্ষমতার অপব্যবহার-প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব মিজানুর

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১০

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১২

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৩

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৪

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৫

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৬

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৭

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৮

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৯

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

২০
X