কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ০৬:৪৭ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনের পক্ষে খতমে নবুওয়তের বিক্ষোভ

ফিলিস্তিনের পক্ষে খতমে নবুওয়তের বিক্ষোভ। ছবি : কালবেলা
ফিলিস্তিনের পক্ষে খতমে নবুওয়তের বিক্ষোভ। ছবি : কালবেলা

ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবৈধ দখলদার ইসরাইলি বাহিনীর বর্বর হামলা ও হাজার হাজার মুক্তিকামী জনতার ওপর হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ শুক্রবার বাদ জুমা খিলগাঁও চৌরাস্তা মোড়ে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের উদ্যোগে এক সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মাওলানা ইউনুস ঢালির সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিলে প্রধান অতিথি ছিলেন সংগঠনের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রব্বানী। বক্তব্য রাখেন মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা আশেকুল্লাহ, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা রাশেদ বিন নুর, মাওলানা আল আমিন, মাওলানা সুলতান আহমদ, মাওলানা মোমিনুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহিউদ্দিন রব্বানী বলেন, ইসরাইল আরব বিশ্বের জন্য বিষফোঁড়া। এই বিষফোঁড়া উপড়ে ফেলতে হবে। ফিলিস্তিনের স্বাধীন-সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। বায়তুল মুকাদ্দাস মুসলমানের প্রথম কেবলা। বায়তুল মুকাদ্দাস মুসলিম উম্মাহর সম্পদ। এ সম্পদ রক্ষার দায়িত্ব শুধু ফিলিস্তিনিদের নয়, এ দায়িত্ব গোটা মুসলিম উম্মাহর। মুসলমানরা আজ সব জায়গায় নির্যাতিত। মুসলিম উম্মাহকে রক্ষায় মক্কাভিত্তিক মুসলিম জাতিসংঘ গঠন করা সময়ের অপরিহার্য দাবি। তিনি বাংলাদেশ সরকারসহ মুসলিম রাষ্ট্র প্রধানদের ঐক্যবদ্ধ হয়ে ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল খিলগাঁও চৌরাস্তা মোড় থেকে শুরু হয়ে মালিবাগ রেলস্টেশন হয়ে চৌরাস্তা এসে শেষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১০

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১১

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১২

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৩

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৪

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৫

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৬

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৭

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৮

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৯

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

২০
X