কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ০৩:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

আল আকসা চত্বরে বিক্ষোভের ডাক হামাসের

ইসরায়েলি হামলার প্রতিবাদে আল আকসা চত্বরে বিক্ষোভের ডাক দিয়েছে হামাস। ছবি : সংগৃহীত
ইসরায়েলি হামলার প্রতিবাদে আল আকসা চত্বরে বিক্ষোভের ডাক দিয়েছে হামাস। ছবি : সংগৃহীত

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণের প্রতিবাদে আল আকসা মসজিদ চত্বরে বিক্ষোভের ডাক দিয়েছে হামাস। শুক্রবারের (১৩ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হামাস। আল আকসা চত্বরে বিক্ষোভের পাশাপাশি ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে সাধারণ ফিলিস্তিনিদের লড়াইয়ের আহ্বানও জানিয়েছে হামাস। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

গত শনিবার (৭ অক্টোবর) ভোররাতে ইসরায়েলে অতর্কিত হামলা ও অনুপ্রবেশ করে নির্বাচারে হত্যাযজ্ঞ শুরু করেন হামাসের যোদ্ধারা। এই ঘটনার প্রতিক্রিয়ায় গাজা উপত্যকায় ওই দিনই বিমান হামলা শুরু করে ইসরায়েলের বিমানবাহিনী। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ৬ দিনে গাজা উপত্যকায় অন্তত ৬ হাজার বোমা ফেলা হয়েছে। এসব বোমার ওজন প্রায় ৪ হাজার টন বলে জানিয়েছে বিবিসি।

এদিকে, ইসরায়েল হামাসের হামলার জবাব দেওয়া শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় অন্তত ১ হাজার ৫০০ মানুষ নিহত হয়েছে। এর আগে হামাস স্থল-জল ও আকাশপথে হামলা চালালে প্রায় ১৩০০ ইসরায়েলি নিহত হয়।

প্রসঙ্গত, ২০২১ সালের মে মাসে আল আকসা চত্বরে বিক্ষোভ ও তার জেরে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদের সংঘাত ঘিরে যুদ্ধে জড়িয়ে পড়েছিল হামাস ও ইসরায়েল। ১১ দিন পর্যন্ত স্থায়ী হওয়া সেই যুদ্ধের সমাপ্তি ঘটেছিল মিসরের মধ্যস্থতায়। তার দুই বছর অতিক্রান্ত হওয়ার পর গত শনিবার ফের ইসরায়েলে হামলা চালিয়েছে হামাস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

পাঁচ জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ নয়জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১০

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১১

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১২

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৩

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৪

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৫

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৬

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৭

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৮

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

১৯

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

২০
X