কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩, ০২:০০ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ০২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের জন্য আবারও নৌকা মার্কায় ভোট দিন : নসরুল হামিদ

কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের ২নং ওয়ার্ডে উঠান বৈঠকে কথা বলছেন নসরুল হামিদ বিপু। ছবি : কালবেলা
কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের ২নং ওয়ার্ডে উঠান বৈঠকে কথা বলছেন নসরুল হামিদ বিপু। ছবি : কালবেলা

সন্ত্রাস ও নৈরাজ্যের বিপরীতে শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট চাইলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য নসরুল হামিদ বিপু। সোমবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের ২নং ওয়ার্ডে উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

নসরুল হামিদ বলেন, কেরানীগঞ্জ এক সময় সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত ছিল। ঢাকার খুব কাছে হওয়ার পরেও কেরানীগঞ্জে বিএনপি-জামায়াত জোট বা সামরিক স্বৈরাচার সরকারগুলো কোন উন্নয়ন করেনি। এ কারণে কেরানীগঞ্জকে বলা হতো বাতির নিচে অন্ধকার। বিগত সরকারগুলো সন্ত্রাস, চাঁদাবাজি ও খুনের রাজত্ব কায়েম করেছিল। সাধারণ মানুষের জানমালের কোন নিরাপত্তা ছিল না। বিগত সরকারগুলোর আশ্রয় প্রশ্রয়ে রাজনৈতিক সন্ত্রাস ছিল এ এলাকার নিত্যদিনের সঙ্গী। মানুষের সাধারণ চলাচল, নিরাপত্তার মতো বিষয়গুলো হয়ে পড়েছিল কঠিন। ব্যবসা-বাণিজ্য হয়ে পড়েছিল স্থবির। মানুষের মনোবল ভেঙে পড়েছিল। আমরা সেই অবস্থা থেকে সাধারণ মানুষকে বের করে এনেছি। মানুষের মধ্যে এখন আত্মবিশ্বাস ফিরে এসেছে। এই ধারা অব্যাহত রাখতে হবে। সে কারণে সবাইকে আবারও নৌকা মার্কায় ভোট দিতে হবে।

তিনি বলেন, আজ কেরানীগঞ্জের শুভাঢ্যার মানুষের জন্য একটি ঐতিহাসিক দিন। আজকেই প্রধানমন্ত্রী এই এলাকার মানুষের জন্য শুভাঢ্যা খাল পুনর্খনন কাজের উদ্বোধন করেছেন। এই খাল উদ্ধার হলে মানুষের চলাচলের জন্য নৌপথ যোগ হবে। অল্প খরচে ও স্বাচ্ছন্দে মানুষ চলাচলের পাশাপাশি পণ্য পরিবহন করতে পারবে।

উঠান বৈঠকে এলাকাবাসীর কথা স্থানীয় সংসদ সদস্য নসরুল হামিদ মনোযোগ দিয়ে শুনেন। মানুষের সুযোগ ও সম্ভাবনা নিয়ে কথা বলেন। দাবি-দাওয়াগুলো খুব শিগগিরই পূরণ হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।

মুক্তিযোদ্ধা কমান্ডার ও ঢাকা জেলা আওয়ামী লীগের প্রবীণ সদস্য মো. শাহাজাহান এর সভাপতিত্বে উঠান বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম.ই. মামুন,শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী ম. মুবিবর, শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী বাসের উদ্দিনসহ স্থানীয় নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১০

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১১

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১২

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৩

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৪

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৫

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৭

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৮

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৯

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

২০
X