কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ০৩:৩৮ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ০৪:০৪ পিএম
অনলাইন সংস্করণ

মিছিল-স্লোগানে মুখরিত বিএনপির জনসমাবেশের চারপাশ

মিছিল-স্লোগানে মুখরিত বিএনপির জনসমাবেশের চারপাশ। ছবি : কালবেলা
মিছিল-স্লোগানে মুখরিত বিএনপির জনসমাবেশের চারপাশ। ছবি : কালবেলা

অবিলম্বে সরকারের পদত্যাগ ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ একদফা দাবিতে আজ বুধবার (১৮ অক্টোবর) দুপুর ২টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে বিএনপির জনসমাবেশ শুরু হয়েছে। তবে দুপুর ১টার মধ্যেই দলীয় কার্যালয়ের সামনের সড়ক নেতাকর্মীতে প্রায় পরিপূর্ণ হয়ে যায়। এখনো খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসমাবেশে যোগ দিচ্ছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আশপাশের জেলাগুলো থেকেও হাজার হাজার নেতাকর্মী জনসমাবেশে উপস্থিত আছেন।

বিএনপিসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, জাসাস, মৎস্যজীবী দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলে দলে যোগ দিচ্ছেন। জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের একটি মিছিল জনসমাবেশে যোগ দিয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের একটি খণ্ড মিছিল নিয়ে জনসমাবেশে যোগ দেন শেখ আল ফয়সাল সহ-সভাপতি, আনোয়ার পারভেজ যুগ্ম সাধারণ সম্পাদক, এসএম মাহমুদুল হাসান রনি, যুগ্ম সাধারণ সম্পাদক, শ্যামলী আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক, শরিফুল ইসলাম, সহসাধারণ সম্পাদক, মতিয়ার রহমান, সহসাংগঠনিক, আরিফ সরকার আরিফ, সহসাংগঠনিক সম্পাদক, জাহিদ শাকিল, কৃষি ও গবেষণাবিষয়ক সম্পাদকসহ ঢাকাস্থ বিভিন্ন ইউনিটের প্রায় দুই শতাধিক নেতাকর্মী।

এ ছাড়াও মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমরানুল হক চাকলাদারের পক্ষে পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপির জনসমাবেশে যোগ দিয়েছেন। তারা অবিলম্বে সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১০

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১১

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১২

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৩

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৪

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১৫

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

১৬

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১৭

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

১৮

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

১৯

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

২০
X