শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ১২:৫৪ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ০১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

হেফাজতের ওলামা মাশায়েখ সম্মেলন ২৫ অক্টোবর

হেফাজতের ওলামা মাশায়েখ সম্মেলন ২৫ অক্টোবর

হেফাজতে ইসলাম বাংলাদেশের পূর্বঘোষণা অনুযায়ী ২৮ অক্টোবর অনুষ্ঠিতব্য জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলনের তারিখ পরিবর্তন করে ২৫ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। ওইদিন সকাল ৯টায় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে উত্তরা দারুল উলূম বাবুস সালাম ফাউন্ডেশনে মাওলানা মাহফুজুল হকের সভাপতিত্বে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠতিব্য জাতীয় ওলামা মশায়েখ সম্মেলন বাস্তবায়ন কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ কারণবশত ওলামা মাশায়েখ সম্মেলনের তারিখ পরিবর্তন করা হয়েছে। একইসঙ্গে উক্ত সম্মেলন সফলভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে রাজধানী ঢাকাকে ১০টি জোনে ভাগ করা হয়েছে। প্রত্যেক জোনে গণসংযোগ ও দাওয়াতি কার্যক্রম পরিচালনা করার জন্য একটি সম্মেলন বাস্তবায়ন কমিটিও গঠন করা হয়েছে। আজকের সভায় ২৫ তারিখের সম্মেলনে দেশের সর্বস্তরের উলামায়ে কেরামদের দাওয়াত দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

আগামী ২৫ অক্টোবর হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠতিব্য জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে স্বতঃস্ফূর্তভাবে দেশের সর্বস্তরের উলামায়ে কেরাম অংশগ্রহণ করে তা বাস্তবায়ন করার জন্য আমীরে হেফাজত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান উদাত্ত আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন আল্লামা জুনায়েদ আল হবিব, আল্লামা মুহিউদ্দিন রাব্বানি, মাওলানা নাজমুল হাসান, মুফতি মাসউদুল করিম, মুফতি বশিরুল্লাহ, মুফতি কিফায়াতুল্লাহ আজহারী, মুফতি জাকির হোসাইন, মাওলানা আতাউল্লাহ আমিন, মুফতী কামাল উদ্দিন, মাওলানা ফয়সাল আহমদ, মাওলানা আলি আকবর, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা হাসান জুনায়েদ ও মাওলানা আব্দুল মালেক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১০

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১১

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১২

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৩

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৪

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৬

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৭

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৮

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৯

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

২০
X