কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ০৮:৫৯ পিএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্র-যুবকরাই সরকারের পতন ঘটাবে : যুবদল সভাপতি

শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেটে ইসলামী যুব ও ছাত্র আন্দোলনের সমাবেশে বক্তব্য দেন যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা
শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেটে ইসলামী যুব ও ছাত্র আন্দোলনের সমাবেশে বক্তব্য দেন যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা

ছাত্র-যুবসমাজই আওয়ামী লীগ সরকারের পতন ঘটাবে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।

শুক্রবার (২০ অক্টোবর) রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেটে ইসলামী যুব ও ছাত্র আন্দোলনের যৌথ উদ্যোগে এক ছাত্র-যুব সমাবেশে সংহতি জানিয়ে তিনি এ কথা বলেন।

টুকু হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সরকার যে অন্যায়-অত্যাচার করেছে, যে দুর্নীতি করেছে, যে লুটপাট করেছে, দেশের মানুষকে সারা বিশ্বের কাছে অসম্মানিত করেছে- আমরা তার জবাব চাই। তাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে। বাংলাদেশের জমিনে আমরা কোনো অন্যায়-অবিচার মানি না, মানব না।’

ছাত্র ও যুবসমাজকে জেগে ওঠার আহ্বান জানিয়ে যুবদল সভাপতি বলেন, ‘আসুন আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সব অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াই। গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করি।’

তিনি বলেন, এখন আমাদের একটাই লক্ষ্য, এই সরকারের পতন। দেশের জনগণকে সঙ্গে নিয়েই দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে পরাজিত করা হবে।

বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে চলতি সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, সংখ্যানুপাতিক নির্বাচন (পিআর) পদ্ধতির প্রবর্তন ও নির্বাচন কমিশন বাতিলের দাবিতে এ সমাবেশ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন দলের প্রেসিডিয়ামের সিনিয়র সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা ইছহাক মোহাম্মদ আবুল খায়ের, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতিয়াজ আলম, জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

অনুষ্ঠানে যুবদলের কেন্দ্রীয় যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দীন মামুন, সহসাংগঠনিক সম্পাদক আরিফুল হক আরিফ, সদস্য মিজানুর রহমান সুমনসহ ইসলামী যুব আন্দোলন ও ইসলামী ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১১

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১২

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৩

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১৪

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১৫

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১৬

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৭

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

১৮

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

১৯

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

২০
X