কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ১২:৪৩ এএম
অনলাইন সংস্করণ

আন্দোলন সফলে আমরা জীবন দিতেও প্রস্তুত : রাশেদ প্রধান

স্মরণ সভায় বক্তব্য দিচ্ছেন রাশেদ প্রধান। ছবি : কালবেলা
স্মরণ সভায় বক্তব্য দিচ্ছেন রাশেদ প্রধান। ছবি : কালবেলা

জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহসভাপতি ও রাজনৈতিক মুখপাত্র রাশেদ প্রধান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী ২৮ অক্টোবর থেকে আওয়ামী লীগ সরকারের পতন ও দেশ রক্ষার একদফা দাবিতে চূড়ান্ত আন্দোলন শুরু হবে। আন্দোলন সফল করতে আমরা শুধু মরতে নয়, 'শহীদ' হতেও প্রস্তুত আছি।

রোববার (২২ অক্টোবর) রাজধানীর আসাদগেটের জিইউপি মিলনায়তনে জাগপার প্রয়াত সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে 'প্রধান স্মৃতি পরিষদ' আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি দেন তিনি।

জাগপার এই সহসভাপতি অধ্যাপিকা রেহানা প্রধানের স্মৃতিচারণ করে বলেন, দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে অধ্যাপিকা রেহানা প্রধান ও মরহুম শফিউল আলম প্রধানকে এই মুহূর্তে খুব প্রয়োজন ছিল। একজন নারী রাজনীতিক হিসেবে ১৯৭৩-'৭৪ এর দুর্নীতিবিরোধী সংগ্রাম, '৯০ এর গণঅভ্যুত্থানসহ দেশের গণতান্ত্রিক আন্দোলনে রেহানা প্রধানের আমৃত্যু সাহসী রাজনীতি আমাদের সাহসের পথে হাঁটতে শিখিয়েছে।

রাশেদ প্রধান বলেন, আজ রাষ্ট্রের সকল কাঠামোতে অচলাবস্থা বিরাজ করছে। এই আওয়ামী লীগ সরকার দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চায়। অবৈধ ক্ষমতাকে চিরস্থায়ী করতে আওয়ামী লীগ আবারও নৈরাজ্যময় ও সহিংস রাজনীতি শুরু করতে চায়। তবে যত পরিকল্পনাই আওয়ামী লীগ করুক না কেন, চলমান গণআন্দোলনে তাদেরকে বিদায় নিতেই হবে।

প্রধান স্মৃতি পরিষদ এর সভাপতি আবু মোজাফফর মো. আনাছের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, ঢাকা মহানগর জাগপার আহ্বায়ক হাজী মো. হাসমত উল্লাহ, যুব জাগপার সাধারণ সম্পাদক ইঞ্জি. মুহাম্মদ সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আশিক মোল্লা, জাগপা নেতা মো. সাজু মিয়া, মো. আলী, মো. মনোয়ার হোসেন, শাহাবুদ্দিন সাবু, যুব জাগপা ঢাকা মহানগর উত্তরের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক পাভেল হোসেন, যুব নেতা আসাদুজ্জামান নূর, জনি নন্দী, মো. খোকন প্রমুখ।

স্মরণ সভা শেষে অধ্যাপিকা রেহানা প্রধানসহ ফিলিস্তিন জনগণ ও দেশবাসীর জন্য দোয়া অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১০

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১১

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১২

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১৩

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১৪

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১৫

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৬

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৭

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১৮

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৯

আবারও দেশে ভূমিকম্প

২০
X