কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ১২:০৮ এএম
অনলাইন সংস্করণ

সংলাপ-সমঝোতা ব্যর্থ হলে সংঘাত অনিবার্য : ডা. ইরান

নয়াপল্টনে লেবার পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তব্য দিচ্ছেন ডা. মোস্তাফিজুর রহমান ইরান। ছবি : কালবেলা
নয়াপল্টনে লেবার পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তব্য দিচ্ছেন ডা. মোস্তাফিজুর রহমান ইরান। ছবি : কালবেলা

দেশ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে মন্তব্য করে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, স্বাধীনতার ৫২ বছরেও জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত। জনগণের মাঝে উদ্বেগ-উৎকন্ঠা বিরাজ করছে। যে কোনো মূল্যে ক্ষমতায় থাকার ঘৃণ্য প্রতিযোগিতায় মানুষ জিম্মি হয়ে পড়েছে। দেশের চলমান রাজনৈতিক সংকট ও সংঘাতময় পরিস্থিতির জন্য রাজনীতিকরা দায়ী বলে মন্তব্য করেন তিনি। রোববার (২২ অক্টোবর) নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা মহানগর লেবার পার্টি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইরান।

তিনি বলেন, রাজনীতিকরা ওয়ান-ইলেভেন থেকে শিক্ষা নিতে ব্যর্থ হয়েছে। চলমান রাজনৈতিক সংকট নিরসনে সংলাপ-সমঝোতা ব্যর্থ হলে সংঘাত, সংঘর্ষ অনিবার্য হয়ে পড়বে।

লেবার পার্টির এই চেয়ারম্যান বলেন, বর্তমানে রাজনীতি পরিণত হয়েছে লাভজনক ব্যবসায়। তাই আমলা ও পুঁজিপতিরা শিল্প-কল কারখানা তৈরি না করে রাজনীতিতে বিনিয়োগ করে এমপি-মন্ত্রীসহ জনপ্রতিনিধির চেয়ার দখল করে দুর্নীতি লুটপাটের মাধ্যমে গরিরের পকেট কাটছে। নীতি-নৈতিকতা আজ বিলুপ্ত। দুর্নীতি আজ মূলনীতিতে রূপ নিয়েছে। যা দেশ ও জাতির জন্য মরণব্যাধি এইডসের চেয়ে ভয়ঙ্কর। তাই সুস্থ ধারার রাজনীতি বিকাশে লেবার পার্টিকে তৃণমূল পর্যায়ে সংগঠিত করা সময়ের দাবি।

তিনি খাই খাই রাজনীতি ও লুটেরা নেতৃত্ব পরিহার করে লেবার পার্টিকে শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

লেবার পার্টি নগর সভাপতি এস এম ইউসুফ আলীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- দলের ভাইস চেয়ারম্যান মোসলেম উদ্দিন, অ্যাডভোকেট আমিনুল ইসলাম রাজু, অ্যাডভোকেট জোহরা খাতুন জুঁই, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম-মহাসচিব আবদুর রহমান খোকন, মুফতি তরিকুল ইসলাম সাদী, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার, অর্থ সম্পাদক রাসেল সিকদার লিটন, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা মিজানুর রহমান, জামালপুর জেলা সভাপতি হাফেজ মো. জাকারিয়া, কেন্দ্রীয় সদস্য নাসির উদ্দিন তালুকদার, মাওলানা জাকির হোসেন, মো. শওকত হোসেন, ছাত্রমিশন কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মো. মিলন, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

সভায় নেতৃবর্গ ২৮ অক্টোবর ঢাকায় পল্টনে দলের যুগপৎ মহাসমাবেশের কর্মসূচি সফল করতে লেবার পার্টি ও ছাত্রমিশনের নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১০

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১১

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১২

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৩

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৪

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৬

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৭

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৮

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৯

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

২০
X