কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুন ২০২৩, ০৯:৪১ পিএম
আপডেট : ২২ জুন ২০২৩, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ

গণঅধিকার পরিষদ ফিলিস্তিনের পক্ষে : হাসান আল মামুন

গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক হাসান আল মামুন। ছবি: সংগৃহীত
গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক হাসান আল মামুন। ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সব পর্যায়ের নেতাকর্মী মজলুম ফিলিস্তিনের পক্ষে রয়েছে বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক হাসান আল মামুন। তিনি বলেন, বাংলাদেশের শতভাগ মানুষ ফিলিস্তিনের পক্ষে, ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে।

যদিও গণঅধিকার পরিষদের সদস্য সচিব এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি ইসরায়েলের একজন এজেন্টের সঙ্গে বৈঠক করেছেন। এমনকি আর্থিক লেনদেনের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ উত্থাপন করেছে সংগঠনেরই কিছু নেতা।

সর্বশেষ বৃহস্পতিবার (২২ জুন) ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানও ইসরায়েলের এজেন্টের সঙ্গে নুরের তিন দফা বৈঠক হয়েছে বলে দাবি করেছেন। ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, নুরের সঙ্গে কাতার, দুবাই ও ভারতে তিন দফা বৈঠক হয়েছে মোসাদের, আমাদের গোয়েন্দা সংস্থার ছবি পেয়েছি। যদি তিনি (নুর) অস্বীকার করে থাকেন, সেটা ফিলিস্তিনের জন্য ভালো। তবে যদি সত্য হয়ে থাকে, তবে বাংলাদেশের নিরাপত্তার জন্যও হুমকি।

নুরের বিরুদ্ধে মোসাদের বৈঠকের বিষয়টি গত কয়েকদিন ধরে আলোচনার তুঙ্গে থাকলেও গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক হাসান আল মামুন দাবি করেছেন তাদের দল ফিলিস্তিনের মজলুম মানুষের পক্ষে।

হাসান আল মামুন চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনের প্লাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক ছিলেন। তার নেতৃত্বেই ওই আন্দোলন হয়।

হাসান আল মামুন কালবেলাকে বলেন, নুরের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে তদন্ত হবে। এর বাইরে আমি কিছু বলতে চাই না। তবে বাংলাদেশের মানুষ, গণঅধিকার পরিষদের সব পর্যায়ের নেতাকর্মী মজলুম ফিলিস্তিনের পক্ষে। আমরা কোনোভাবেই ইসরায়েলের এজেন্টের সঙ্গে বৈঠককে সমর্থন করি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১০

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

১১

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১২

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১৩

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৪

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৫

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১৬

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১৭

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

১৮

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

১৯

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

২০
X