কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ০৩:৪১ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ

নয়াপল্টনে নেতাকর্মীদের ভিড়, সরে যেতে মাইকিং

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া দলটির নেতাকর্মীদের সরে যেতে মাইকিং। ছবি : কালবেলা
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া দলটির নেতাকর্মীদের সরে যেতে মাইকিং। ছবি : কালবেলা

সরকারের পদত্যাগের একদফা দাবিতে আগামীকাল শনিবার (২৮ অক্টোবর) নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করবে বিএনপি। সমাবেশে যোগ দিতে ইতোমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় এসেছেন অসংখ্য নেতাকর্মী।

আজ শুক্রবার (২৭ অক্টোবর) সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে তাদের অনেকে ভিড় জমাতে শুরু করেন। কিন্তু জুমার নামাজের পর থেকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে হ্যান্ড মাইকে নেতাকর্মীদের সরে যেতে বলা হচ্ছে। শৃঙ্খলার স্বার্থে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে।

জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা মো. আব্বাস আলী নয়াপল্টনে হ্যান্ড মাইক ব্যবহার করে নেতাকর্মীদের সরে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছেন।

জানা গেছে, ঢাকার বাইরে থেকে যে সমস্ত নেতাকর্মী এসেছেন অনেকেই থাকার জায়গা পাচ্ছেন না। সে কারণে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের আশেপাশে এসে অনেকে ভিড় জমাচ্ছেন।

মো. আব্বাস আলী কালবেলাকে বলেন, আগামীকাল শনিবার নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। আজকে এখানে যাতে কেউ জমায়েত না হয়, বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য নেতাকর্মীদের কার্যালয়ের সামনে থেকে সরে যাওয়ার জন্য দলের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসা খুলনা জেলার জলমা এক নম্বর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা মো. শাহিন মুন্সী কালবেলাকে জানান, গতকাল (বৃহস্পতিবার ) ঢাকায় এসেছি। আগামীকাল শনিবার জনসভায় যোগ দেব। আজ শুক্রবার পার্টি অফিসের সামনে আসলাম। এখনকার পরিস্থিতি দেখলাম। পার্টি অফিসের সামনে আজ জড়ো হওয়ার কোন নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়নি।

বিএনপি কার্যালয়ের সামনে এখন এক থেকে দেড়শ নেতাকর্মী উপস্থিত রয়েছেন। হ্যান্ড মাইকে চলে যাওয়ার জন্য বলার পরেও তারা অবস্থান করছেন।

বিএনপি কার্যালয়ের আশপাশের সব দোকানপাট বন্ধ রয়েছে। কার্যালয়ের পাশে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ২৪, অচল জনজীবন

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

চার জেলায় বন্যার আভাস

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

১০

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

১১

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

১২

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

১৩

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

১৪

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

১৫

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

১৬

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

১৭

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

১৮

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

১৯

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

২০
X