মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩, ০৯:৫৯ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ১০:০৭ এএম
অনলাইন সংস্করণ

মহাসমাবেশ ঘিরে জামায়াতের নতুন নির্দেশনা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতীক। ছবি : সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতীক। ছবি : সংগৃহীত

আজ ২৮ অক্টোবর। মতিঝিল শাপলা চত্বরে মহাসমাবেশ করতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। যার জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে দলটি। পুলিশ এখনো অনুমতি না দিলেও যেকোন মূল্যে মহাসমাবেশ করতে চায় জামায়াত। যার জন্য দলের নেতাকর্মীদের দেওয়া হয়েছে নির্দেশনা।

শনিবার (২৮ অক্টোবর) জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন এক বার্তায় কালবেলাকে নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তায় শনিবার দুপুর ১টার মধ্যে শাপলা চত্বরে সকল নেতাকর্মীদের উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়।

শাপলা চত্বর থেকে একদিকে দৈনিক ইত্তেফাক মোড়, মতিঝিল সিটি সেন্টার, অপরদিকে ফকিরাপুল পর্যন্ত জায়গাজুড়ে মহাসমাবেশ করবে বলে জানিয়েছেন জামায়াত নেতা ইমন।

কোন প্রকার বাধা ছাড়াই আজকের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন সকলকে ধৈর্যের সাথে যে কোন পরিস্থিতি মোকাবেলা করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার রাতে ২৮ অক্টোবর শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত মহাসমাবেশ সর্বাত্মকভাবে সফল করতে হবে এবং কেয়ারটেকার সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দিতে সরকারকে বাধ্য করতে হবে।

তিনি বলেন, অনির্বাচিত অবৈধ সরকার জগদ্দল পাথরের মতো জাতির ঘাড়ে চেপে বসেছে। এই সরকারের পতন ঘটানো ছাড়া জনগণের অধিকার প্রতিষ্ঠিত করা যাবে না। জামায়াতের মহাসমাবেশ বানচাল করার জন্য কোনো কোনো মহলের পক্ষ থেকে নানাভাবে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।

ভারপ্রাপ্ত আমির বলেন, আমি দেশবাসীকে সরকারি-বেসরকারি মহলের কোনো প্রকার গুজবে কান না দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। কোনো মানুষকে ভয় না করে শুধু আল্লাহকে ভয় করে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে জামায়াত ঘোষিত মহাসমাবেশে দলে দলে যোগদান করে সর্বাত্মকভাবে সফল করে তোলার জন্য আমি সংগঠনের সব জনশক্তি এবং দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

যতই প্রতিবন্ধকতা তৈরি করুন ২৮ অক্টোবর শাপলা চত্বরে মহাসমাবেশ বন্ধ করা যাবে না এবং বর্তমান সরকারের পতন ঘটিয়ে কারাগারে থাকা আলেমদের মুক্ত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ২৮ অক্টোবর রাজনৈতিক সমাবেশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১০

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১১

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১২

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৩

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৪

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৫

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৬

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৭

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৮

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৯

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

২০
X