কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩, ০৮:২৭ পিএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

সরকার দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে : বাম জোট 

বাম গণতান্ত্রিক জোটের লোগো। গ্রাফিক্স : কালবেলা
বাম গণতান্ত্রিক জোটের লোগো। গ্রাফিক্স : কালবেলা

গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করে সরকার দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে এবং নানা চক্রান্ত ও তৎপরতার পথ প্রশস্ত করছে বলে মনে করে বাম গণতান্ত্রিক জোট। শনিবার (২৮ অক্টোবর) জোটের কেন্দ্রীয় পরিচালনা কমিটি এক জরুরি সভা সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে জোটের নেতারা এসব কথা বলেন।

বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক কমরেড ইকবাল কবির জাহিদের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় আলোচনা করেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মো. শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ)-সহ সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) সমন্বয়ক কমরেড মাসুদ রানা, সমাজতান্ত্রিক পার্টির আব্দুল আলী, বিপ্লবী সমাজতান্ত্রিক পার্টির শহীদুল ইসলাম সবুজ প্রমুখ।

সভা থেকে নেতারা এক যুক্ত বিবৃতিতে বিএনপির সমাবেশে দফায় দফায় পুলিশি হামলা, সমাবেশ পণ্ড করে দেওয়ার তীব্র নিন্দা জানান।

সমাবেশের পূর্বানুমতি থাকা সত্ত্বেও তল্লাশির নামে হয়রানি, সমাবেশে পুলিশের টিয়ারশেল নিক্ষেপ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এমনকি সমাবেশের মাইক বন্ধ করে দিয়ে সরকার চরম ফ্যাসিবাদী আচরণ করেছে।

গণতান্ত্রিক জোট নেতারা বলেন, ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশও ধ্বংস করে সরকার দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে এবং নানা চক্রান্ত ও তৎপরতার পথ প্রশস্ত করছে।

নেতারা দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি মেনে নেওয়া, সরকারের পদত্যাগ এবং দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান।

বাম গণতান্ত্রিক জোট সমাবেশে হামলা, নির্যাতন ও সভা সমাবেশ পণ্ড করার প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের দাবিতে আগামী ৩০ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ এবং সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

১০

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

১১

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

১২

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

১৩

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

১৪

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১৫

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১৬

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১৭

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১৮

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১৯

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

২০
X