কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ১০:২২ এএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ০৬:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে আন্দোলন দমানো যাবে না : ১২ দলীয় জোট

মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে আন্দোলন দমানো যাবে না : ১২ দলীয় জোট

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গ্রেপ্তারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা। আজ রোববার এক বিবৃতিতে তারা বলেন, ‘এই অবৈধ ফ্যাসিবাদী সরকারের এই ঘৃণ্য অপকর্মের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

নেতারা অবিলম্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তি দাবি করে বলেন, যে মুহূর্তে দেশবাসীর অনাস্থা ও সরকার পতনের একদফা আন্দোলনে সরকারের ভিত কেঁপে যাচ্ছে সেই সময়ে বিরোধী দলের শীর্ষ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করে জনগণের এই আন্দোলন দমানো যাবে না। সারা বিশ্বের গণতান্ত্রিক শক্তি শেখ হাসিনার বিনাভোটে অবৈধভাবে নির্বাচিত মানবতাবিরোধী সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণের পাশে দাঁড়িয়েছে। গণঅভ্যুত্থানের মাধ্যমে হাসিনা সরকারের পতন অনিবার্য। অপকর্মের হোতাদের পালানোর পথ থাকবে না। সীমাহীন অত্যাচার নির্যাতন ও দমন-পীড়ন বন্ধ করে অবৈধ সরকারকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মুক্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি।

বিবৃতিতে স্বাক্ষর করেন, জাতীয় পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি তাসমিয়া প্রধান, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান আজহারুল ইসলাম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান, ইসলামিক ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, বাংলাদেশ জাস্টিস পার্টির সভাপতি ড. সৈয়দ জাভেদ মোহাম্মদ সালেহউদ্দিন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

১০

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১১

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১২

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

১৩

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

১৪

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

১৫

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

১৬

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

১৭

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

১৮

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

১৯

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

২০
X