কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ০৩:১৪ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ০৩:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তার ২

বাম থেকে শামীম রেজা ও মো. সুলতান। ছবি : সংগৃহীত
বাম থেকে শামীম রেজা ও মো. সুলতান। ছবি : সংগৃহীত

পুলিশ কনস্টেবল মোহাম্মদ আমিরুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (২৯ অক্টোবর) অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি জানিয়েছেন ডিএমপির ডিসি (মিডিয়া) ফারুক হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- শামীম রেজা ও ডেমরা থেকে মো. সুলতান।

গ্রেপ্তারকৃতদের মধ্যে শামীম রেজাকে গাইবান্ধার পলাশবাড়ী থেকে গ্রেপ্তার করা হয়। তিনি পলাশবাড়ী পৌর যুবদলের আহ্বায়ক।

এর আগে সরকার পতন ও নির্দলীয় তত্ত্বাধায়ক সরকারের দাবিতে রাজধানীতে শনিবার (২৮ অক্টোবর) বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশের এক সদস্য নিহত হওয়ার ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্যের নাম মো. আমিরুল ইসলাম পারভেজ (৩২)। তিনি কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

এ ঘটনায় আজ রোববার (২৯ অক্টোবর) পল্টন থানায় একটি মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে।

গতকাল বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষকালে ফকিরাপুলের বক্স কালভার্ট রোড এলাকায় আমিরুল মাথায় আঘাত পেয়ে রাস্তায় পড়ে যান। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে অন্তত ৬টি এলাকায় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়ান দলটির নেতাকর্মীরা। এই সংঘর্ষে পুলিশের সদস্য আমিরুল ছাড়াও যুবদলের ওয়ার্ড পর্যায়ের এক নেতা নিহত হয়েছেন। তার নাম শামীম মিয়া। তিনি রাজধানীর মুগদা এলাকার বাসিন্দা ছিলেন।

গতকালের সংঘর্ষে আহত হয়েছেন পুলিশের ৪১ ও আনসারের ২৫ সদস্য এবং কমপক্ষে ২০ জন সাংবাদিক। অপর দিকে সংঘর্ষে হাজারের বেশি নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি বিএনপির।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ২৮ অক্টোবর রাজনৈতিক সমাবেশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

পরিত্যাক্ত সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১০

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১১

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১২

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১৩

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১৪

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১৫

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১৬

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১৭

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৮

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৯

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

২০
X