কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ০১:৪৩ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ০২:১৩ পিএম
অনলাইন সংস্করণ
বিএনপির মহাসমাবেশ

পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা

নিহত পুলিশ সদস্য মো. আমিরুল ইসলাম পারভেজ। ছবি : সংগৃহীত
নিহত পুলিশ সদস্য মো. আমিরুল ইসলাম পারভেজ। ছবি : সংগৃহীত

সরকার পতন ও নির্দলীয় তত্ত্বাধায়ক সরকারের দাবিতে রাজধানীতে শনিবার (২৮ অক্টোবর) বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশের এক সদস্য নিহত হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় আজ রোববার (২৯ অক্টোবর) পল্টন থানায় একটি মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে।

পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হায়াতুল ইসলাম খান সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। মামলার বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

নিহত পুলিশ সদস্যের নাম মো. আমিরুল ইসলাম পারভেজ (৩২)। তিনি কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার বাড়ি মানিকগঞ্জ ও টাঙ্গাইলের মাঝামাঝি এলাকা নাগরপুর উপজেলার ফয়েজপুর গ্রাম। এই গ্রামের বেশিরভাগ লোক নদীভাঙনের শিকার। পুলিশ সদস্যের পরিবার অন্যের জমি লিজ নিয়ে অস্থায়ীভাবে বসবাস করে আসছে। বসতভিটা হারানোর ফলে তাদের বসবাস ফয়েজপুরে।

গতকাল শনিবার বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষকালে ফকিরাপুলের বক্স কালভার্ট রোড এলাকায় আমিরুল মাথায় আঘাত পেয়ে রাস্তায় পড়ে যান। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে অন্তত ছয়টি এলাকায় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়ান দলটির নেতাকর্মীরা। এই সংঘর্ষে পুলিশের সদস্য আমিরুল ছাড়াও যুবদলের ওয়ার্ড পর্যায়ের এক নেতা নিহত হয়েছেন। তার নাম শামীম মিয়া। তিনি রাজধানীর মুগদা এলাকার বাসিন্দা ছিলেন।

গতকালের সংঘর্ষে আহত হয়েছেন পুলিশের ৪১ ও আনসারের ২৫ সদস্য এবং কমপক্ষে ২০ জন সাংবাদিক। অপর দিকে সংঘর্ষে হাজারের বেশি নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি বিএনপির।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের গাছ কাটলেন প্রধান শিক্ষক

সামনে নরওয়ে জুজু! যাদের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল

ঝড় থামতেই ইকুয়েডরের জালে তাণ্ডব চালাল মেক্সিকো, প্রথমার্ধেই দুই গোল

সৌদিতে মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট নবায়নের সময়সীমা নির্ধারণ

এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

গোল্ডেন বুটের দৌড়ে কে এগিয়ে, মেসি না এমবাপ্পে

সিলেটে বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জনজীবন

নামে ২০ শয্যা হাসপাতাল, নেই একটি বেডও

বিশ্বকাপ ব্যর্থতার দায় কাঁধে নিয়ে বিদায় নিলেন ডাচ কোচ

আলোচনায় অগ্রগতি না হলেও যুক্তরাষ্ট্র শক্ত অবস্থানে থাকবে: জেডি ভ্যান্স

১০

বিশ্বকাপে নতুন ইতিহাস / মেসির কাঁধে শ্বাস ফেলছেন এমবাপ্পে

১১

ঝড়ের কবলে মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ

১২

কালবেলায় সংবাদ প্রকাশ / সড়ক পরিদর্শনে ইউএনও, নিম্নমানের খোয়া অপসারণের নির্দেশ

১৩

ব্রিজে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি, ভেঙে দিল উপজেলা প্রশাসন

১৪

১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৫

চট্টগ্রামে ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬

নিহত তিন বাংলাদেশির স্মরণে রোমে মোমবাতি প্রজ্বলন

১৭

হলি আর্টিজান হামলার এক দশক: রক্তাক্ত সেই রাতের স্মৃতি অমলিন

১৮

আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে  

১৯

অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে প্রধানমন্ত্রী

২০
X