কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ০৫:১৩ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

যথাসময়ে নির্বাচনের জন্য সন্ত্রাসী বিএনপি-জামায়াতকে দমন করতে হবে : জাসদ

জাসদের লোগো। গ্রাফিক্স : কালবেলা
জাসদের লোগো। গ্রাফিক্স : কালবেলা

যথাসময়ে নির্বাচনের জন্য সন্ত্রাসী বিএনপি-জামায়াতকে দমন করতে হবে বলে মনে করেন ১৪ দলের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ নেতারা। তারা বলেছেন, তাদের আসল উদ্দেশ্য নিরপেক্ষ নির্বাচন না, আগুনসন্ত্রাস-সহিংসতা-নাশকতা-অন্তর্ঘাতের পথে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করে নির্বাচন বানচাল করা। এর মধ্য দিয়ে অস্বাভাবিক-অসাংবিধানিক সরকার আনা।

আজ রোববার (২৯ অক্টোবর) বিএনপি-জামায়াত কর্তৃক প্রধান বিচারপতির বাসভবন ও জাজেস কমপ্লেক্সে হামলা, আগুন সন্ত্রাস-নাশকতা-পুলিশ হত্যা-পুলিশ হাসপাতালে আগুন-সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে দলের পক্ষ থেকে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতারা এসব কথা বলেন।

বঙ্গবন্ধু এভিনিউ জাসদ কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে দলের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লার সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীন, সাইফুজ্জামান বাদশা, সাজ্জাদ হোসেন, শেখ ওবায়দুস সুলতান বাবলু, মফিজুর রহমান বাবুল, সোহেল আহম্মেদ প্রমুখ।

বক্তারা বলেন, আগুনসন্ত্রাসীদের রাজনৈতিকভাবে মোকাবিলা করেই সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করতে হবে। শনিবার শান্তিপূর্ণ সমাবেশের প্রতিশ্রুতি দিয়ে বিএনপি-জামাতের মিথ্যাচার নগ্নভাবে প্রকাশিত হয়েছে।

বক্তারা বলেন, বিএনপি-জামায়াত ও তাদের রাজনৈতিক সঙ্গীদের দেশ দখলের দূরাশা বাংলাদেশের জনগণ কখনই সফল হতে দিবে না। যথাসময়ে নির্বাচন করার জন্য সন্ত্রাসী বিএনপি-জামায়াতকে দমন করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১০

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১১

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১২

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৩

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৪

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৫

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৬

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৭

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৮

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৯

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

২০
X