কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ০৫:৩৫ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

দেশের উন্নয়ন অব্যাহত রাখতে বিকল্প শুধুই শেখ হাসিনা : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পুরোনো ছবি
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পুরোনো ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের উন্নয়ন অব্যাহত রাখতে এবং সুষ্ঠুভাবে দেশ পরিচালনায় শেখ হাসিনার বিকল্প শুধুই শেখ হাসিনা। শনিবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর আরামবাগে আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় মহাসমাবেশে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন। এতে বাংলাদেশ আলোকিত থাকবে, এটা আওয়ামী লীগের ওয়াদা।

তিনি বলেন, দেশের মানুষ আর সন্ত্রাস নৈরাজ্য দেখতে চায় না। দেশের মানুষ আলোকিত বাংলাদেশ দেখতে চায়। দেশের যেখানেই যাই সেখানেই শুনি শেখ হাসিনার জয়ধ্বনি।

মহাসমাবেশে নানক বলেন, বাংলাদেশ থেকে পলাতক খুনি তারেক রহমান দেশের মানুষ শান্তিতে থাকুক সেটা চায় না। খুনি তারেক লন্ডনে বিলাসী জীবনযাপন করে আমাদের অশান্তিতে রাখতে চায়।

তিনি বলেন, খুনির দল বিএনপি এখনো খুন-সন্ত্রাস করে যাচ্ছে। এ দেশ যাতে উন্নতির শিখরে পৌঁছাতে না পারে সে জন্য ষড়যন্ত্র করছে। বিএনপি দেশের সন্ত্রাসীদের ডেকে ঢাকা শহরের মানুষকে জিম্মি করার ষড়যন্ত্র করেছিল। কিন্তু শহরের মানুষ তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। আওয়ামী লীগের সমাবেশে যোগদান করে এর উত্তর দিয়েছিল। কিন্তু চোরা না শুনে ধর্মের কাহিনি।

নানক আরও বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, শান্তিপূর্ণ সমাবেশ করবেন। সেই শান্তি সমাবেশ কী পরিস্থিতি তৈরি করেছিল আপনারা জানেন। পুলিশকে হত্যা করেছে। প্রায় ১০০ পুলিশ সদস্যকে আহত করেছে তারা।

বাহাউদ্দিন নাছিম বলেন, অবরোধের নামে বিশৃঙ্খলা করতে চায় বিএনপি। আগামী নির্বাচনকে বানচাল করতে চায় তারা। ২০১৪ সালে যেভাবে অগ্নিসন্ত্রাস করেছে, নতুন করে আবার তারা অগ্নিসন্ত্রাস করতে নেমেছে। মানুষ পুড়িয়ে মারার জন্য আবার নেমেছে।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘অগ্নিসন্ত্রাসী, লুটেরা, দুর্নীতিবাজরা আর যাই হোক- বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে আগামী দ্বাদশ নির্বাচন বানচাল করতে পারবে না। শেখ হাসিনার নেতৃত্বে তাদের (বিএনপি) প্রতিহত করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। ওই নির্বাচনে শেখ হাসিনাকে আবার নির্বাচিত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১০

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১২

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৪

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৫

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৬

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৭

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৮

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৯

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

২০
X