কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ০৬:০৬ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ
ইসির সংলাপ

বিকেলের সেশনে অংশ নেয়নি যেসব দল

রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপের প্রথম সেশন। ছবি : সংগৃহীত
রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপের প্রথম সেশন। ছবি : সংগৃহীত

দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)। সকালে প্রথম সেশনে সংলাপ হয়েছে। এখন চলছে দ্বিতীয় ভাগের সংলাপ। যেখানে অংশ নেয়নি বিএনপিসহ ৯টি দল।

বিএনপি বাদে সংলাপে অংশ না নেওয়া দলগুলোর মধ্যে ছিল জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ।

এর আগে সকালের ৮টি রাজনৈতিক দল সংলাপে যোগ দেয়নি। এর মধ্যে আছে বাংলাদেশ জাতীয় পার্টি, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি, কল্যাণ পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, মুসলিম লীগ বিএমএল এবং বাংলাদেশ মুসলিম লীগ।

দ্বিতীয় দফার সংলাপের শুরুতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, কমিশন সংক্ষিপ্ত নোটিশে দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সিইসি বলেন, সময়ের কারণে কোনো কোনো দল অংশ নেয়নি। তারা চাইলে আমরা কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী তাদের কথা শোনার চেষ্টা করব। কারণ আমরা সবার সঙ্গে আলাপ করতে চাই।

শনিবার সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগসহ ২২ দলের সঙ্গে এবং বিকেল ৩টায় বিএনপি ও জাতীয় পার্টিসহ আরও ২২ দলের সঙ্গে সংলাপের ঘোষণা দিয়েছিল নির্বাচন কমিশন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

এমবাপ্পেকে ঠেকাতে ৩ গোলকিপার!

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স্ত্রী-নবজাতক সন্তান হারিয়ে শোকে স্তব্ধ হাজতি, মানবিক উদ্যোগ কারা কর্তৃপক্ষের

হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ

ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, কী বলছে অপ্টা?

১০

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

১১

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

১২

ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা 

১৩

তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন  

১৪

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

১৫

মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

১৬

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

১৭

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

১৮

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

১৯

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

২০
X