কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ০২:৫৪ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ০৪:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ইসির সঙ্গে বৈঠকে ছিল যে ১৪ দল

নির্বাচন কমিশন ভবনে সংলাপে ইসি। ছবি : সংগৃহীত
নির্বাচন কমিশন ভবনে সংলাপে ইসি। ছবি : সংগৃহীত

নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে নতুন করে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে শনিবার (৪ নভেম্বর) সকালে প্রথম দফায় ২২টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হওয়ার কথা থাকলেও সভায় যুক্ত হয় ১৪টি দল।

সকালের সংলাপে উপস্থিত দলগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ আওয়ামী লীগ, ইসলামী ঐক্যজোট, তৃণমূল বিএনপি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, গণফোরাম, গণতন্ত্রী পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ সুপ্রিম পার্টি, গণফ্রন্ট, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ।

সংলাপে না আসা ৮ দলের মধ্যে রয়েছে- বাংলাদেশ জাতীয় পার্টি, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি, কল্যাণ পার্টি, কমিউনিস্ট পার্টি বাংলাদেশ, মুসলিম লীগ বিএমএল, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিশ ও বাংলাদেশ মুসলিম লীগ।

বিকেলে আরও ২২ দলের সঙ্গে বৈঠকের কথা রয়েছে ইসির। যেখানে বিএনপিসহ আরও কয়েকটি দল আসবে না বলে জানা গেছে।

বিকেলে আমন্ত্রিত দলগুলো হলো- বিএনপি, জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশ সাম্যবাদী দল, বাংলাদেশ তরিকত ফেডারেশন, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় পার্টি (জাপা), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাকের পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)।

এদিকে কোনো জোটে না থাকলেও সংলাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)। ইসলামিক দলগুলোর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিস সংলাপে যাবে না।

ইসির ঘোষণা অনুযায়ী, নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক বা দুজন মনোনীত প্রতিনিধিকে আমন্ত্রণ জানিয়েছে ইসি। এর মধ্যে সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগসহ ২২ দলের সঙ্গে এবং বিকেল ৩টায় বিএনপি ও জাতীয় পার্টিসহ আরও ২২ দলের সঙ্গে সংলাপ হওয়ার কথা।

ইসি কর্মকর্তারা জানান, বৈঠকে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি লক্ষ্যে ইসি যেসব কার্যক্রম নিয়েছে, তা অবহিত করবে এবং তাদের কোনো পরামর্শ থাকলে সেটা শুনবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১০

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১১

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

১২

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

১৩

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৪

‘মেসি ঈশ্বরের উপহার’

১৫

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

১৬

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৭

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

১৮

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৯

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

২০
X