কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ০১:১৬ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে এক রাতেই চার বাসে আগুন

রাজধানীর গুলিস্তানে আরেকটি বাসে আগুন। ছবি : কালবেলা
রাজধানীর গুলিস্তানে আরেকটি বাসে আগুন। ছবি : কালবেলা

সারা দেশে বিএনপির ডাকা দ্বিতীয় দফার অবরোধের আগের দিন রাতে রাজধানীর চার এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টার মধ্যে রাজধানীর নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, সায়েদাবাদ জনপথের মোড় ও গুলিস্তানে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার রাত ১০টার পর গুলিস্তানের পাতাল মার্কেটের সামনে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে রাজধানীর তিনটি এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে রাজধানীর নিউমার্কেট, এলিফ্যান্ট রোড ও সায়েদাবাদ জনপথের মোড়ে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

নিউমার্কেট গাউছিয়া মার্কেটের সামনে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর লিংক পরিবহনের একটা যাত্রীবাহী বাসে, এলিফ্যান্ট রোড মাল্টি প্ল্যান সিটি সেন্টারের সামনে ৭টা ৩৫ মিনিটে গ্রিন ইউনিভার্সিটির একটি বাসে এবং সায়েদাবাদ জনপথের মোড় ফ্লাইওভারের নিচে ৭টা ৫৫ মিনিটে বাসে আগুন দেওয়া হয়।

তিনটি এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে কয়েকজন যুবক এসে বাসে আগুন দিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, রাজধানীর নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, গুলিস্তান ও সায়েদাবাদে পৃথক বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

গত বৃহস্পতিবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন দিনের অবরোধে সারা দেশে ৩১টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে ১৮টি বাস, ৪টি কাভার্ড ভ্যান, ৫টি ট্রাক, ১টি কার ও ৩টি মোটরসাইকেল রয়েছে। কয়েকটি স্থাপনাতেও আগুন দেওয়া হয় বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X