কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ০২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে যাত্রী সেজে বাসে আগুন

গাজীপুরের কালিয়াকৈরে ইতিহাস পরিবহনের বাসে লাগা আগুন নেভানোর চেষ্টা করছেন এক ব্যক্তি। ছবি : সংগৃহীত
গাজীপুরের কালিয়াকৈরে ইতিহাস পরিবহনের বাসে লাগা আগুন নেভানোর চেষ্টা করছেন এক ব্যক্তি। ছবি : সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে যাত্রী সেজে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৬ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার চন্দ্রা-নবীনগর মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাস কিছু যাত্রী নিয়ে চন্দ্রা বাস টার্মিনাল থেকে রাজধানীর উদ্দেশে ছেড়ে যায়। এসময় গাড়িটি বাড়ইপাড়া এলাকায় পৌঁছলে যাত্রীবেসে কয়েকজন দুর্বৃত্ত বাসে উঠে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুন দেখে গাড়ির ভেতরে থাকা যাত্রীরা চিৎকারে করলে বাসের চালক বাসটি থামিয়ে দেয়। পরে আশপাশের লোকজনের সহায়তায় গাড়ির আগুন নিয়ন্ত্রণ হয়। এ ঘটনায় বাসের বেশ কিছু আসন পুড়ে যায়। খবর পেয়ে নাওজোড় হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তরা যাত্রীবেসে বাসে উঠে আগুন দিয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনুশীলনে নেই ইয়ামাল, ফাইনাল খেলা নিয়ে শঙ্কা

বিপৎসীমার ওপরে দক্ষিণের ৯ নদীর পানি, শহরে জলাবদ্ধতা

এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল বোর্ড

‘একজন নারী-পুরুষের সম্পর্ক মানেই প্রেম নয়’

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, প্রতিবাদে স্পিডবোট চলাচল বন্ধ

আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ফিফা

ভারতে জীবন শেষ করার সিদ্ধান্তে নদীতে যুবকের ঝাঁপ, চম্পট দিলেন প্রেমিকা

ইরান থেকে ছোড়া ৩২ ড্রোন প্রতিহত করল কুয়েত

২০২০ সালের নির্বাচনে চীন হস্তক্ষেপ করেছে: ট্রাম্প

১০

ঢাবি শিবিরের লীগ ধর ম্যারাথনে প্রতীকী ছাত্রলীগকে ধাওয়া

১১

স্পেন-আর্জেন্টিনা ফাইনালের বিজয়ী দল পাবে ‘চ্যাম্পিয়নশিপ রিং’

১২

গোয়েন্দা সংস্থার প্রধানকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দিলেন জেলেনস্কি

১৩

কেন-কীভাবে নিজের ভাইকে হত্যা করলেন, আদালতকে জানালেন বোন

১৪

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

১৫

কানাডাজুড়ে ৮৫০টির বেশি দাবানল, ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন

১৬

টানা বৃষ্টির প্রভাবে সবজির বাজার চড়া, ব্রয়লারের দাম বৃদ্ধি

১৭

যুদ্ধে নিহত সেনাদের মরদেহ বিনিময় করল রাশিয়া-ইউক্রেন

১৮

ইরানের অবরোধ ভাঙার চেষ্টা, ৩ জাহাজের গতিপথে যুক্তরাষ্ট্রের বাধা

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত তীব্র, লাফিয়ে বাড়ছে তেলের দাম

২০
X