কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০৭:১৯ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

বুড়িগঙ্গা নদীতে মৎস্যজীবী দলের ব্যতিক্রমী অবরোধ

বুড়িগঙ্গা নদীতে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ব্যতিক্রমী অবরোধ কর্মসূচি পালন। ছবি : কালবেলা
বুড়িগঙ্গা নদীতে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ব্যতিক্রমী অবরোধ কর্মসূচি পালন। ছবি : কালবেলা

বিএনপিসহ বিরোধীদলগুলোর ডাকে দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে আজ সোমবার (৬ নভেম্বর) বুড়িগঙ্গা নদীতে ব্যতিক্রমী মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল।

এদিন দুপুরে মৎস্যজীবী দল বুড়িগঙ্গা নদীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সব রাজবন্দির মুক্তি এবং সরকারের পদত্যাগ, বর্তমান সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ১ দফা দাবিতে সড়কপথ রেলপথ ও নৌপথ অবরোধ চলাকালে বুড়িগঙ্গা নদীতে নৌপথ অবরোধের পক্ষে ট্রলারে চড়ে বিক্ষোভ মিছিল করেন।

জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আবদুর রহিমের নেতৃত্বে মিছিলকারীরা কেরানীগঞ্জ দক্ষিণ থানার পানগাঁও ঘাট থেকে ট্রলারযোগে মিছিল করতে করতে ফতুল্লার পাগলাঘাটে এসে শেষ করেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ারী, জাহাঙ্গীর আলম সনি, মো. শাহ আলম, সাইদুল ইসলাম টুলু, জহিরুল ইসলাম বাশার, কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী, হাজি আবু বকর সিদ্দীক, মাহবুব আলম সিকদার, এইচ এম আবু সাঈদ, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সদস্য সচিব কে এম সোহেল রানা, সাবেক যুগ্ম আহ্বায়ক মনজুর রহমান ভূঁইয়া, মহানগর নেতা শাহাদাত হোসেন, ফতুল্লা থানার সভাপতি রাসেল প্রধান ও সাধারণ সম্পাদক ওমর ফারুক নাঈম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১০

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১১

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১২

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৪

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৬

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৭

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৮

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৯

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

২০
X