শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০৮:২৫ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

দুদুসহ বিএনপি নেতাদের দ্রুত মুক্তি দিন : এ্যাব

এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের লোগো।
এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের লোগো।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গ্রেপ্তারে তীব্র নিন্দা, উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এ্যাব।

সংগঠনের সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু ও মহাসচিব প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ আজ সোমবার (৬ নভেম্বর) এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের মানুষের একমাত্র দাবি তাদের প্রত্যক্ষ ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠা করা আর তাদের দাবিকে বাস্তবায়নের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অত্যন্ত সচেতন ও সুশৃঙ্খল ভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। গত ২৮ তারিখের মহাসমাবেশে আক্রমণ চালিয়ে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে একের পর এক সিনিয়র নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে জনগণকে ধোঁকা দিয়ে আবারও ক্ষমতায় আসতে চায়।

তারা বলেন, সেই লক্ষ্যেই গত রোববার দিবাগত রাত ১২টার দিকে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে ক্যান্টনমেন্ট এলাকায় তার বোনের বাসা থেকে ডিবি পুলিশ আটক করে নিয়ে যায় বলে তার ছোট ভাই এডভোকেট ওয়াহিদুজ্জামান জানিয়েছেন। এসময় তার বোনের ছেলেকেও আটক করে নিয়ে যাওয়া হয়। এই অবস্থার প্রেক্ষিতে তীব্র নিন্দা, উদ্বেগ ও প্রতিবাদ জানাচ্ছে এ্যাব।

নেতৃদ্বয় বলেন, কারাগারের বাইরে থাকা সর্বশেষ ব্যক্তিটি বিএনপির আন্দোলনের নেতৃত্ব দেবে তা বিশ্বাস করেন। তাই মামলা, হামলা, গ্রেপ্তার, নির্যাতন ও রাষ্ট্রীয় সন্ত্রাসী কার্যক্রমসহ সব ধরনের ষড়যন্ত্রমূলক কৌশল বিএনপির মত ইস্পাত কঠিন দৃঢ় মনোবলের কাছে বারবার পরাজিত হয়েছে এবং ভবিষ্যতে হবে।

তারা আরও বলেন, অবিলম্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ওমর বীর উত্তম, আলতাফ হোসেন চৌধুরী ও শামসুজ্জামান দুদুসহ সকল রাজবন্দির মুক্তির আহ্বান জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১০

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১১

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১২

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৩

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৪

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৫

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৬

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৭

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৯

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

২০
X