কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৩:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

‘সেফ এক্সিট’ নিয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হয়নি : দুদু

শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন  শামসুজ্জামান দুদু। ছবি : কালবেলা
শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শামসুজ্জামান দুদু। ছবি : কালবেলা

তথাকথিত ‘সেফ এক্সিট’ নিয়ে বিএনপির সঙ্গে কোনো পক্ষেরই আলোচনা হয়নি বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

শনিবার (১১ অক্টোবর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ময়মনসিংহ জেলা তাঁতী দলের উদ্যোগে জিয়াউর রহমানের কবর জিয়ারতের এই অনুষ্ঠান হয়।

দুদু বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী এই সরকারকে সবাই সাপোর্ট করে। পরবর্তী সরকার যারা আসবে তারা এই সরকারকে সংসদের মাধ্যমে বৈধতা দিবে বলে আমাদের বিশ্বাস।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সেভ এক্সিট এর বিষয়ে বিএনপির সঙ্গে কেউ কোনো আলোচনা করেনি। বর্তমান সরকারের যারা আছেন তাদের বিষয়ে পরবর্তী সরকার স্বাভাবিকভাবেই একটু ভাববেন। আইনগত বৈধতা দিতে হলে পার্লামেন্টে আইনগত বৈধতা দিবে। ইতোমধ্যে ঐকমত্য কমিশনে আলোচনা হয়েছে আগামী ১৫ তারিখে জুলাই সনদে স্বাক্ষর হবে। এই স্বাক্ষরের মধ্য দিয়ে সবাই একটি জায়গায় ঐক্যবদ্ধ হবে।

গণতান্ত্রিক আন্দোলনের প্রসঙ্গে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, আমাদের নেতা তারেক রহমান ১৬-১৭ বছর ধরে গণতন্ত্র প্রতিষ্ঠা ও শেখ হাসিনার পতনের লক্ষ্যে জাতিকে ঐক্যবদ্ধ করতে কাজ করে যাচ্ছেন। আমরা তাকে শ্রদ্ধা জানাই এবং গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

তিনি বলেন, এখনো গণতান্ত্রিক আন্দোলন শেষ হয়নি। সাধারণ নির্বাচনের মাধ্যমে একটি গণমুখী সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। ষড়যন্ত্রকারীরা দেশে-বিদেশে এখনো সক্রিয়, তাই জনগণের ঐক্যই আজ সবচেয়ে বড় শক্তি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তাঁতী দলের কেন্দ্রীয় সভাপতি আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

কুষ্টিয়ায় ৪০০ বোতল ফেনসিডিল গায়েব করল এসআই!

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট ভাইরাল

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১০

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১১

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১২

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

১৩

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

১৪

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

১৫

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

১৬

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

১৭

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৮

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

১৯

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

২০
X